ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী মোজাফফর গ্রেফতার শিশুদের ক্যানসার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা! অভিযোগ ইরানের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর জেলা পরিষদ পরিদর্শন সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার

রানীংকৈল বাচোর ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও শোডাউন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৪-০২-২০২৬ ১০:২৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৬ ১০:২৪:৫৫ অপরাহ্ন
রানীংকৈল বাচোর ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও শোডাউন অনুষ্ঠিত রানীংকৈল বাচোর ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও শোডাউন অনুষ্ঠিত
ঠাকুরগাঁও- ৩ আসনে সন্নিকটে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রচরণা খুবই জোরেশোরে চলছে। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নে গত মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি সকাল থেকে রাত পর্যন্ত নেতাকর্মীরা ধানের শীষে ভোট চেয়ে বাড়ি বাড়ি গিয়ে ফোট চাওয়া, উঠান বৈঠক, ছোট ছোট পথসভা ও মোটরসাইকেল শোডাউন করেছেন।

বাচোর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুর রহমান ও সাাধারণ সম্পাদক স্বপন আলীর নেতৃত্বে এ নির্বাচনী প্রচারনা অনুষ্ঠিত হয়। এ সময় ওই ইউনিয়নের সকল নেতাকর্মী ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। দেখা গেছে ইউনিয়নের জোস্না মার্কেট থেকে একটি মোটরসাইকেল শোডাউন বের হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। পদযাত্রার পথে যে সব বাজার ও হাট পড়েছে, সেখানেই স্বতঃস্ফূর্তভাবে পথসভা করা হয়।

কাতিহার, বাংলাগড়, ফুটানি টাউন ও শকের টাউনসহ বিভিন্ন স্থানে আয়োজিত এসব পথসভা ও হাটসভায় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। শোডাউনে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পদচারনার মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে ধানের শীষের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ পথসভায় দাঁড়িয়ে বক্তব্য শোনেন। পথসভায় বক্তব্য রাখেন যুবদলের উপজেলা সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতিসহ অনেকে। বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বিএনপির রাজনৈতিক লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। নেতাকর্মীদের স্লোগান ও জনসমাগমে পুরো এলাকায় ধানের শীষের জয়গানে মুখরিত হয়ে একটি অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি