ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের আশ্বাসে ডেকে নিয়ে ৪০ বছরের নারীকে দলবদ্ধ ধর্ষণ শবে বরাতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন পরিবারের সদস্যরা তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ অ্যাখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট দেশে প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, বিজ্ঞানীদের সতর্কবার্তা বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: ডা. জুবাইদা রহমান শুক্রবার নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি তানোরে শরীফ পুত্রের গণসংযোগ রানীংকৈল বাচোর ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও শোডাউন অনুষ্ঠিত রানীংকৈল বাচোর ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও শোডাউন অনুষ্ঠিত লাইসেন্সহীন এই চাঁদাবাজি ব্যবসা বন্ধ করা হবে - জামায়াতপ্রার্থী সোহেল রেজান্ট না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র ছেড়ে যাবেন না- এযুদ্ধে আমরাই জয়ি হবো , ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কৃষ্ণপুরে ধানের শীষ বিজয় করার লক্ষ্যে উঠান বৈঠক রাজশাহী-১ আসনে বিএনপি নেতাকর্মীদের বোধহয় চারঘাটে বিভিন্ন বাজারে গণসংযোগে ধানের শীষের প্রার্থী চাঁদের পক্ষে ভোটের মাঠে আইনজীবীরা আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার রাজশাহীতে নির্বাচন ও গণভোট-এর আইনশৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিতকরণে মতবিনিময় সভায়, স্বরাষ্ট্র উপদেষ্টা বেগম খালেদা জিয়ার স্মরণে মতিহারে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী-৫ আসনে ইনসাফ কায়েমের ডাক: রাজশাহী-৫ আসনে ইনসাফ কায়েমের ডাক: মাওলানা মনজুর রহমানের ঝটিকা গণসংযোগ পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

রানীংকৈল বাচোর ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও শোডাউন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৪-০২-২০২৬ ১০:২৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৬ ১০:২৪:৫৫ অপরাহ্ন
রানীংকৈল বাচোর ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও শোডাউন অনুষ্ঠিত রানীংকৈল বাচোর ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও শোডাউন অনুষ্ঠিত
ঠাকুরগাঁও- ৩ আসনে সন্নিকটে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রচরণা খুবই জোরেশোরে চলছে। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নে গত মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি সকাল থেকে রাত পর্যন্ত নেতাকর্মীরা ধানের শীষে ভোট চেয়ে বাড়ি বাড়ি গিয়ে ফোট চাওয়া, উঠান বৈঠক, ছোট ছোট পথসভা ও মোটরসাইকেল শোডাউন করেছেন।

বাচোর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুর রহমান ও সাাধারণ সম্পাদক স্বপন আলীর নেতৃত্বে এ নির্বাচনী প্রচারনা অনুষ্ঠিত হয়। এ সময় ওই ইউনিয়নের সকল নেতাকর্মী ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। দেখা গেছে ইউনিয়নের জোস্না মার্কেট থেকে একটি মোটরসাইকেল শোডাউন বের হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। পদযাত্রার পথে যে সব বাজার ও হাট পড়েছে, সেখানেই স্বতঃস্ফূর্তভাবে পথসভা করা হয়।

কাতিহার, বাংলাগড়, ফুটানি টাউন ও শকের টাউনসহ বিভিন্ন স্থানে আয়োজিত এসব পথসভা ও হাটসভায় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। শোডাউনে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পদচারনার মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে ধানের শীষের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ পথসভায় দাঁড়িয়ে বক্তব্য শোনেন। পথসভায় বক্তব্য রাখেন যুবদলের উপজেলা সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতিসহ অনেকে। বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বিএনপির রাজনৈতিক লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। নেতাকর্মীদের স্লোগান ও জনসমাগমে পুরো এলাকায় ধানের শীষের জয়গানে মুখরিত হয়ে একটি অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার