ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

  • আপলোড সময় : ০৪-০২-২০২৬ ০৯:০০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৬ ০৯:০০:২২ অপরাহ্ন
আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-এ আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণে কোনো আপস হবে না এবং জননিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বুধবার বিকালে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে বিভাগীয় প্রশাসন আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত পনেরো বছরে নির্বাচন কাঠামো এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস হয়েছে; ভোটাধিকারকে ব্যাহত করে একনায়কতন্ত্র ও স্বৈরাচারী ব্যবস্থার প্রভাব বিস্তার ঘটেছে। এ অবস্থায় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে জনগণ, রাজনৈতিক দল ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রত্যাশা অত্যন্ত উচ্চ বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, একটি নিরপেক্ষ ও আন্তরিক নির্বাচন আয়োজনের জন্য জনগণ সংশ্লিষ্টদের দিকে তাকিয়ে আছে; নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব হবে না এবং নিয়োজিতরা নিজেদের দায়িত্ব বাস্তবায়নে আন্তর্জাতিক মানদণ্ড স্থাপন করবেন।

আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, এখন থেকেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সন্ত্রাসী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা, উপস্থিত ঝুঁকি মোকাবিলা করা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সক্রিয় পদক্ষেপ নিতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শন করতে হবে।

বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনী আচরণবিধি ও আইন যথাযথভাবে অনুসরণ করতে হবে; রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কেউ জড়িত হবে না এবং কোনো বেআইনি আদেশ কার্যকর হবে না। বেহাল আচরণ, দায়িত্বে অবহেলা অথবা পক্ষপাতমূলক কর্মকাণ্ড হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা বলেন, নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, জেলা ও উপজেলা নির্বাচন অফিসার, গোয়েন্দা সংস্থা, সশস্ত্র বাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সকলকে পেশাদারিত্বের সাথে সমন্বিত কার্যক্রম চালাতে হবে।

প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে সততা, স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রতি গুরুত্ব দেন তিনি এবং সতর্ক করেন, পূর্ববর্তী অনিয়ম বা বিতর্কিত ব্যক্তিদের দায়িত্বে নিয়োজিত করা যাবে না।

সভা পরিচালনা করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান ও অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম। এছাড়া রাজশাহী বিভাগের জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের