ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

পুঠিয়ায় নিখোঁজ চার বছরের শিশু আয়েশা'র লাশ মিলল সেপটিক ট্যাংকে

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৫ ০১:৫২:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৫ ০১:৫২:০২ পূর্বাহ্ন
পুঠিয়ায় নিখোঁজ চার বছরের শিশু আয়েশা'র লাশ মিলল সেপটিক ট্যাংকে পুঠিয়ায় নিখোঁজ চার বছরের শিশু আয়েশা'র লাশ মিলল সেপটিক ট্যাংকে
রাজশাহীর পুঠিয়ায় চারদিন ধরে নিখোঁজের পর আয়েশা সিদ্দিকা (৪) নামের এক শিশু লাশ উদ্ধার করেছেন পুলিশ। সে বানেশ্বর ইউনিয়নের দিঘলকান্দী প্রামানিক পাড়ার জিয়ারুল ইসলামের মেয়ে।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাদের পাশের বাড়ির একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে শিশু আয়েশার লাশ উদ্ধার করা হয়।

এদিকে গত মঙ্গলবার (২ জুন) বিকাল সাড়ে চারটার দিকে তাদের বাড়ির পাশে মসজিদের সামনে থেকে আয়েশা নিখোঁজ হয়।

আয়েশার বাবা জিয়ারুল ইসলাম জানান- মঙ্গলবার বিকালে তার মেয়ে আয়েশা তাদের বাড়ির পাশে মসজিদের সামনেই খেলা করছিল। কিন্তু হঠাৎ করে তাকে না পেয়ে বাড়ির চারপাশে এবং প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুঁজি করি। তাকে না পেয়ে পুঠিয়া থানায় একটি জিডি করি।

গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাদের বাড়ির পাশের সাইদুর রহমানের বাড়ির একটি পরিত্যক্ত হাউস থেকে গন্ধ ছুটলে সেখানে গিয়ে আয়েশার লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।

তিনি আরও জানান, সাইদুর রহমানেরা বাড়িতে থাকেন না। চাকরির কারণে তারা বাইরে থাকেন। ঈদের জন্য আজকেই এসেছেন তারা। বাড়িতে এসে গন্ধ পেয়ে আমাদেরকে খবর দেন। স্থানীয় লোকজন নিয়ে সেখানে গেলে আয়েশার লাশ দেখতে পাই। পরে পুঠিয়া থানা পুলিশে খবর দিলে তারা এসে তার মেয়ের লাশ উদ্ধার করে।

পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, মঙ্গলবার বিকালে শিশু মেয়েটি নিখোঁজ হয়। এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে। আজ শুক্রবার তাদের বাড়ির পাশের বাড়ির একটি পরিত্যক্ত হাউস থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি রামেক হাসপাতালে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি