ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ শেষ, পূর্ণমাত্রায় গ্যাস সরবরাহ শুরু ধর্ষণের ঘটনা মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ, কর্নেল বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে শিক্ষকদের অনাস্থা সামরিক হেলিকপ্টার প্রযুক্তিতে পশ্চিমাদের চ্যালেঞ্জ জানাচ্ছে চীন দেশকে রক্ষা ও এগিয়ে নিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ট্রাম্পের পুঠিয়ায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ৪৫ বছরেও মানুষের হৃদয় থেকে মুছে যায়নি বিএনপি: এমপি আনু রাণীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজশাহীতে বিজিবির অভিযানে ২ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় নকল সাপ্লিমেন্ট কারখানার সন্ধান, দুই ট্রাক পণ্য ধ্বংস বাঘা ও চারঘাটে ট্যাপেন্টাডল ও এস্কাফসহ গ্রেপ্তার ৩ দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ধর্ষণ ও যৌন নিপীড়নের চার অভিযোগে দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড কমলনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার দেশজুড়ে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী সুহানার লিপ-সিঙ্কে মুগ্ধ শাহরুখ, নিজেই মানলেন নিজের দুর্বলতা তৃতীয় বিয়ের চার মাসেই স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জঙ্গলে নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ স্ত্রীকে মৃত অবস্থায় পেয়ে মরদেহ টুকরো করার দাবি নরেশের

পুঠিয়ায় নিখোঁজ চার বছরের শিশু আয়েশা'র লাশ মিলল সেপটিক ট্যাংকে

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৫ ০১:৫২:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৫ ০১:৫২:০২ পূর্বাহ্ন
পুঠিয়ায় নিখোঁজ চার বছরের শিশু আয়েশা'র লাশ মিলল সেপটিক ট্যাংকে পুঠিয়ায় নিখোঁজ চার বছরের শিশু আয়েশা'র লাশ মিলল সেপটিক ট্যাংকে
রাজশাহীর পুঠিয়ায় চারদিন ধরে নিখোঁজের পর আয়েশা সিদ্দিকা (৪) নামের এক শিশু লাশ উদ্ধার করেছেন পুলিশ। সে বানেশ্বর ইউনিয়নের দিঘলকান্দী প্রামানিক পাড়ার জিয়ারুল ইসলামের মেয়ে।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাদের পাশের বাড়ির একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে শিশু আয়েশার লাশ উদ্ধার করা হয়।

এদিকে গত মঙ্গলবার (২ জুন) বিকাল সাড়ে চারটার দিকে তাদের বাড়ির পাশে মসজিদের সামনে থেকে আয়েশা নিখোঁজ হয়।

আয়েশার বাবা জিয়ারুল ইসলাম জানান- মঙ্গলবার বিকালে তার মেয়ে আয়েশা তাদের বাড়ির পাশে মসজিদের সামনেই খেলা করছিল। কিন্তু হঠাৎ করে তাকে না পেয়ে বাড়ির চারপাশে এবং প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুঁজি করি। তাকে না পেয়ে পুঠিয়া থানায় একটি জিডি করি।

গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাদের বাড়ির পাশের সাইদুর রহমানের বাড়ির একটি পরিত্যক্ত হাউস থেকে গন্ধ ছুটলে সেখানে গিয়ে আয়েশার লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।

তিনি আরও জানান, সাইদুর রহমানেরা বাড়িতে থাকেন না। চাকরির কারণে তারা বাইরে থাকেন। ঈদের জন্য আজকেই এসেছেন তারা। বাড়িতে এসে গন্ধ পেয়ে আমাদেরকে খবর দেন। স্থানীয় লোকজন নিয়ে সেখানে গেলে আয়েশার লাশ দেখতে পাই। পরে পুঠিয়া থানা পুলিশে খবর দিলে তারা এসে তার মেয়ের লাশ উদ্ধার করে।

পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, মঙ্গলবার বিকালে শিশু মেয়েটি নিখোঁজ হয়। এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে। আজ শুক্রবার তাদের বাড়ির পাশের বাড়ির একটি পরিত্যক্ত হাউস থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি রামেক হাসপাতালে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়

পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়