ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

মার্কিন রণতরীর দিকে ‘এগিয়ে যেতেই’ ইরানের ড্রোনকে ধ্বংস করল আমেরিকা!

  • আপলোড সময় : ০৪-০২-২০২৬ ১২:৪৭:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৬ ১২:৪৭:৪৬ অপরাহ্ন
মার্কিন রণতরীর দিকে ‘এগিয়ে যেতেই’ ইরানের ড্রোনকে ধ্বংস করল আমেরিকা! ফাইল ফটো
এক দিকে সংঘাত। অপর দিকে বোঝাপড়া চলার দাবি। আপাতত আমেরিকা-ইরান দ্বিপাক্ষিক সম্পর্কের নির্যাস তেমনই। মঙ্গলবার আরব সাগরে ইরানের একটি ড্রোনকে গুলি করে নামিয়েছে মার্কিন সেনা। তার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের সঙ্গে তাঁদের বোঝাপড়া চলছে। তবে কোন বিষয়ে এই বোঝাপড়়া, তা খোলসা করেননি ট্রাম্প।

ইরানের উপর নজরদারি চালানোর জন্য আরব সাগরে রণতরী ‘ইউএস আব্রাহাম লিঙ্কন’-কে মোতায়েন করে রেখেছে আমেরিকা। আমেরিকার সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড মঙ্গলবার জানিয়েছে, ইরানের একটি ড্রোন ওই রণতরীর দিকে ধেয়ে আসে। তার পরেই এফ-৩৫সি যুদ্ধবিমান থেকে গুলি করে ওই ড্রোনটিকে নামানো হয়। মার্কিন সেনার দাবি, ড্রোনটি ‘আগ্রাসী আচরণ’ করছিল। কোনও কারণ ছাড়াই মার্কিন রণতরীর চার দিকে ঘুরে বেড়াচ্ছিল!

এই ঘটনার কয়েক ঘণ্টা পরেই হোয়াইট হাউসে ইরান প্রসঙ্গে মুখ খোলেন ট্রাম্প। তিনি বলেন, “ওরা বোঝাপড়ায় আসছে।” তার পরেই ইরানে সাম্প্রতিক মার্কিন অভিযানের প্রসঙ্গ উল্লেখ করে ট্রাম্প বলেন, “এর আগেও ওদের (ইরান) কাছে কিছু করার (বোঝাপড়ায় আসার) সুযোগ ছিল। কিন্তু সেটা আর কার্যকর হয়নি।” তার পরেই ট্রাম্পের সংযোজন, “আমার মনে হয় ওরা ওই ঘটনার (ইরানে আমেরিকার সামরিক অভিযান) পুনরাবৃত্তি চাইবে না। তাই ওরা বোঝাপড়া চাইছে। আমরা এখন ওদের সঙ্গে বোঝাপড়া করছি।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা