ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা মানুষের জীবনমান উন্নয়নে দৃশ্যমান কিছু করতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ

সাথে থাকলে সঙ্গী, পাশে না থাকলে জঙ্গি—এটাই কি রাজনীতির নীতি?: ঠাকুরগাঁওয়ে রাশেদ প্রধান

  • আপলোড সময় : ০৪-০২-২০২৬ ১২:২২:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৬ ১২:২২:২১ অপরাহ্ন
সাথে থাকলে সঙ্গী, পাশে না থাকলে জঙ্গি—এটাই কি রাজনীতির নীতি?: ঠাকুরগাঁওয়ে রাশেদ প্রধান সাথে থাকলে সঙ্গী, পাশে না থাকলে জঙ্গি—এটাই কি রাজনীতির নীতি?”: ঠাকুরগাঁওয়ে রাশেদ প্রধান
“সাথে থাকলে সঙ্গী, আর পাশে না থাকলে জঙ্গি—এটাই কি রাজনীতির নীতি?”—এমন প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করেছেন জাতীয় গণতান্ত্রিক দলের সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের ১১ দলীয় জোটের উদ্যোগে গড়েয়া বাজারে আয়োজিত এক নির্বাচনি সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান অভিযোগ করে বলেন, বিএনপি ও জামায়াত যখন একসাথে ঐক্যবদ্ধ ছিল, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার দাবি করেছেন—জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের নামে অন্যায় বিচার করা হচ্ছে। কিন্তু এখন তিনি জামায়াতকে নিয়ে সম্পূর্ণ বিপরীত অবস্থান নিয়েছেন।তিনি আরও বলেন, বয়সজনিত কারণে বর্ষীয়ান এই নেতা অনেক সময় “ভুলভাল কথা” বলেন বলেও মন্তব্য করেন রাশেদ প্রধান। তার ভাষায়, “কখনো বলেন জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ আফগানিস্তান হবে, আবার কিছুদিন আগে বলেছেন পাকিস্তান হয়ে যাবে—একেক সময় একেক কথা বলেন।”

বাংলাদেশের মানুষের প্রত্যাশার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের আগের সময়েও দেশের মানুষ আফগানিস্তান, পাকিস্তান বা অন্য কোনো দেশের মতো হতে চায়নি। নতুন বাংলাদেশের মানুষ লন্ডনে পালিয়ে যেতেও চায় না। আমরা বাংলাদেশকে একটি সোনার দেশে পরিণত করতে চাই।” ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন সম্পর্কে রাশেদ প্রধান বলেন, তিনি “উড়ে এসে জুড়ে বসেননি”। তার দাবি, দেলোয়ার হোসেন জীবনের পাঁচ বছরের বেশি সময় কারাগারের অন্ধকার কক্ষে কাটিয়েছেন এবং রিমান্ডের নামে টানা ৫০ দিনের বেশি নির্যাতন সহ্য করেছেন।

নির্বাচনি সভায় ১১ দলীয় জোটের বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার