ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর তানোরে একইদিনে বিএনপির দুই নেতা মফিজ ও মুনসুরের চিরবিদায় তানোরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বাঘায় মাজার ও গোরস্থানের দানবাক্স ভেঙে টাকা চুরি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক ​৭ নভেম্বর উপলক্ষে রাজশাহীতে মহানগর যুবদলের বিশাল র‍্যালি গোদাগাড়ীতে ২৯তম একদিনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীজুড়ে মাদক কারবারী ও সেবীসহ গ্রেপ্তার ২১ চারঘাটে পরিত্যক্ত অবস্থায় ১১৬ বোতল এস্কাফ উদ্ধার রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ রাসিকের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিভিন্ন কর্মসূচি পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে সার্বভৌমত্ব র‍্যালি মোহনপুরে খামারি অ্যাপসের সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত মোহনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নগরীর এয়ারপোর্ট এলাকায় নারী যাত্রীর ব্যাগ ছিনতাই, গ্রেপ্তার ২ নানা আয়োজনের মধ্য দিয়ে রুয়েটে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত

মহানগরীতে সাড়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় অনিক গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৫ ০১:৪০:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৫ ১১:৫৪:৩৪ অপরাহ্ন
মহানগরীতে সাড়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় অনিক গ্রেপ্তার মহানগরীতে সাড়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় অনিক গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় এক ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারকে আঘাত করে সাড়ে ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় অনিক ইসলাম (২৬), নামের এক সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৭ জুন) সন্ধ্যা ৬ টায় নগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি ইন্সপেক্টর মেহেদি মাসুদের নেতৃত্বে এসআই মিজান ও সঙ্গীয় ফোর্স।

গ্রেপ্তারকৃত আসামি মোঃ অনিক ইসলাম (২৬), সে মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল টার্মিনাল রোড এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে।

রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।

তিনি জানান, ছিনতাইয়ের ঘটনায় এ পর্যন্ত মোট তিনজন সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একজন আসামী ঘটনায় জড়িত থাকার বিষয়ে বিজ্ঞ আদালতে স্বীকোরোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল ২০২৫ সকালে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ঘোড়ামারা এলাকায় ব্যবসায়ী বিপুল ঘোষের ম্যানেজার দিলীপ কুমার প্রামানিক ১৩ লক্ষ টাকা নিয়ে যাওয়ার সময় দুইজন মোটরসাইকেল আরোহী তার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ধস্তাধস্তির একপর্যায়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা রাস্তায় পড়ে গেলেও ছিনতাইকারীরা ১০ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় মামলা রুজু হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খ্রিস্টান এসোসিয়েশন রাজশাহীর উদ্যোগে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

খ্রিস্টান এসোসিয়েশন রাজশাহীর উদ্যোগে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত