ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের জর্ডনে দু’টি সেনাঘাঁটিতে হামলা ইরানের বুনো বেড়ালের মতো চাহনি’, প্রিয়ঙ্কার নতুন ছবির ‘লুক’ প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু প্রতিবন্ধী দম্পতির কন্যাশিশুকে ধর্ষণচেষ্টা গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫ বাবার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নামেন বর্ণা, অতঃপর... শিশুসহ ভারতীয় নাগরিককে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশ-ইনের চেষ্টা বাংলাদেশকে আন্তর্জাতিক এডুকেশন হাব হিসেবে গড়ে তোলা হবে: নওগাঁয় শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে পাকিস্তানি আগ্নেয়াস্ত্র, বোমা ও ককটেল উদ্ধার

  • আপলোড সময় : ০৩-০২-২০২৬ ১০:৩২:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৬ ১০:৩২:০২ অপরাহ্ন
মানিকগঞ্জে পাকিস্তানি আগ্নেয়াস্ত্র, বোমা ও ককটেল উদ্ধার মানিকগঞ্জে পাকিস্তানি আগ্নেয়াস্ত্র, বোমা ও ককটেল উদ্ধার
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীর দুর্গম এলাকা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ বোমা, ককটেল ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মানিকগঞ্জ সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম। এর আগে সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার লেছড়াগঞ্জ বাজার এলাকা সংলগ্ন এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি দল হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ওই বাজারসংলগ্ন একটি সেতুর নিচ থেকে পাকিস্তানের তৈরি একটি রিভলভার, পাঁচটি ককটেল, কিছু ধারালো অস্ত্র এবং একটি বৈদ্যুতিক সংযোগযুক্ত বোমা উদ্ধার করা হয়। 

লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কার্যক্রম অবাধ, সুষ্ঠু ও নিরাপদে অনুষ্ঠানের জন্য সরকারের নির্দেশ মোতাবেক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী দায়িত্ব পালন করে আসছে। দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ও গণভোট বাস্তবায়নে যৌথবাহিনী বদ্ধপরিকর। ভোটের পরিবেশ সুষ্ঠু ও অবাধ নির্বাচন পরিবেশ তৈরিতে যৌথবাহিনী সর্বদা সতর্ক ও সক্রিয় রয়েছে এবং সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, উদ্ধার করা বোমাটি সেনাবাহিনীর বোম ডিসপোজাল দল ধ্বংস করেছে। এ ছাড়া পিস্তল ও ককটেলসহ অন্যান্য সামগ্রী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, আমাদের কাছে একটি রিভলভার, একটি চাপাতি ও রিকশার পাঁচটি চেইন হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে বিষয়টি আদালতকে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা