ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৪৫ বিলিয়ন ডলার হার্ট অ্যাটাকের আতঙ্ক বাড়ছে রোজ! যাপনে ৯টি পরিবর্তন আনা দরকার বাবা-মায়ের বিচ্ছেদ দেখে প্রেমে ভয় পান নোরা! পেন্টাগনে হেগসেথ ও ড্রিসকলের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব তীব্রতর নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহী মহানগর মহিলা দলের পূর্ণমিলনী শিশু অসুস্থ হলে যে দোয়া পড়বেন উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা এপস্টেইনের সঙ্গে সম্পর্কের অভিযোগ অস্বীকার মেলানিয়া ট্রাম্পের নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, বহিষ্কারের পর এবার থানায় মুচলেকা, ক্ষোভে কাটলেন চুল মোহনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যা হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে মিথ্যা তথ্য প্রদানে এক নারীর কারাদণ্ড ‘ইরান থাকুক না-থাকুক তেল পরিবহণ চলবে’: হুঁশিয়ারি ট্রাম্পের নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৬ হানিয়া আমির, ফওয়াদ খানের উপর থেকে নিষেধাজ্ঞা উঠল 'ইজরায়েল ক্যানসারের মতো,' পাক মন্ত্রীর মন্তব্যে প্রশ্নের মুখে শান্তি-বৈঠক! রাজশাহীতে সমগ্র বাংলাদেশ এসএসসি-৯৩ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নন্দকুজা নদী দখল-দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন যমুনা নদীতে স্টিমার উল্টে মৃত ৬

চিকিৎসার নামে নিঃসন্তান গৃহবধূকে কবিরাজের ধর্ষণ

  • আপলোড সময় : ০৩-০২-২০২৬ ১০:১৯:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৬ ১০:১৯:২৩ অপরাহ্ন
চিকিৎসার নামে নিঃসন্তান গৃহবধূকে কবিরাজের ধর্ষণ চিকিৎসার নামে নিঃসন্তান গৃহবধূকে কবিরাজের ধর্ষণ
মেহেরপুরে নিঃসন্তান এক গৃহবধূকে চিকিৎসার নামে ধর্ষণের দায়ে কবিরাজকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত মুজা শেখ ওরফে মুজা কবিরাজ (৬০) মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের শেখপাড়ার হযরত আলীর ছেলে।

মামলার বিবরণে বলা হয়, ২০২১ সালে চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার চিতল গ্রামের এক নিঃসন্তান দম্পতি সন্তান লাভের আশায় কবিরাজের কাছে চিকিৎসা নিতে আসেন। সেখানে চিকিৎসার কথা বলে কবিরাজ মুজা শেখ ওই দম্পতিকে একটি কক্ষে নিয়ে যান। এক পর্যায়ে ওষুধ দেওয়ার নাম করে স্বামীকে অজ্ঞান করে তিনি গৃহবধূকে ধর্ষণ করেন।

ঘটনার পরদিনই ভুক্তভোগী দম্পতি মেহেরপুর সদর থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগের সত্যতা পেয়ে ২০২১ সালের ১৯ নভেম্বর মুজা কবিরাজের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মিয়াজান আলী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, এই রায় সমাজে একটি বার্তা দেবে যে, ধর্মের দোহাই দিয়ে বা অপচিকিৎসার আড়ালে অপরাধ করে কেউ পার পাবে না। আমরা আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পেরেছি। আশা করি এই রায়ের ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত