ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন

ভোট নিয়ে যারা দ্বিধায় আছে, তারা দেশ ছেড়ে পালিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ০৩-০২-২০২৬ ১০:০৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৬ ১০:০৪:১৩ অপরাহ্ন
ভোট নিয়ে যারা দ্বিধায় আছে, তারা দেশ ছেড়ে পালিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোট নিয়ে যারা দ্বিধায় আছে, তারা দেশ ছেড়ে পালিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভোট নিয়ে যারা দ্বিধায় আছে তারা দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অব. লে. জেনারেল জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত প্রতীকী মক ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া উপভোগ ও ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। নির্বাচনের দিন সম্ভাব্য যেকোনো ধরনের নাশকতা বা সহিংস পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি যাচাই করতেই এই মহড়ার আয়োজন করা হয়।

যৌথ বাহিনী ও পুলিশের সহায়তায় কীভাবে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া হবে তা তুলে ধরতেই এমন আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভোট নিয়ে যারা দ্বিধায় আছে তারা দেশ ছেড়ে পালিয়েছে। তারা ওখান থেকে বহু কথা বলছে। তাদের যদি সাহস থাকে তবে দেশে এসে আইনের আশ্রয় নিক।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন হবে, সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। নির্বাচন ঘিরে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা বরদাস্ত করা হবে না। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আজকের এই মহড়া তারই একটি বাস্তব উদাহরণ।

মহড়ায় ভোট কেন্দ্রের অভ্যন্তরে দায়িত্বরত পোলিং এজেন্ট, প্রিজাইডিং কর্মকর্তাসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চূড়ান্ত প্রশিক্ষণের পর আনুষ্ঠানিক ভোটকেন্দ্রের অভ্যন্তরে কীভাবে কাজ করতে হয় তা প্রদর্শিত হয়। এ সময় দর্শক হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচনের প্রস্তুতিসমূহ প্রত্যক্ষ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টাসহ ঢাকা জেলার পুলিশ সুপার জেলা প্রশাসক ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান