ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার চাঁপাইনবাবগঞ্জে ৫ হাজার ২৬০ গাঁজা গাছ জব্দ সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাবাকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে ছেলের মৃত্যু

সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই তুলে দিলেন ডা. জুবাইদা রহমান

  • আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০৯:৫৪:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০৯:৫৪:০১ অপরাহ্ন
সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই তুলে দিলেন ডা. জুবাইদা রহমান সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই তুলে দিলেন ডা. জুবাইদা রহমান
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তি এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই তুলে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) সহসভাপতি ডা. জুবাইদা রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবাষির্কী উপলক্ষ্যে জেডআরএফ’র উদ্যোগে এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ডা. জুবাইদা রহমান শিশুদের হাতে বিভিন্নধর্মী বই তুলে দেন।

এতে জেডআরএফ’র নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম, জেডআরএফ’র পরিচালক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ডা. সৈয়দা তাজনিন ওয়ারিস সিমকী, অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম, ডা. মোস্তফা আজিজ সুমনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

জেডআরএফ’র পরিচালক অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম জানান, মোট ১০০ জন শিশুকে একশটি ব্যাগ উপহার দেওয়া হয়েছে। যেখানে শিশু-কিশোর উপযোগী বিজ্ঞান, মুক্তিযুদ্ধ ও গল্পের বই এবং চকলেট রয়েছে। নির্বাচনের পর এই কর্মসূচির আওতায় আরও বই উপহার দেওয়া হবে বলে তিনি জানান।

এদিকে ‘ফ্রি হার্ট ক্যাম্প’ এর উদ্বোধন করেছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। সোমবার দুপুরে কড়াইল বস্তির আনসার ক্যাম্প মাঠে আনসার ক্যাম্প এলাকায় বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই হেলথ ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়। এই ক্যাম্প থেকে এলাকাবাসী বিনামূল্য ওষুধ ও শারীরিক চেকআপ করাতে পারবেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে রোগীদের প্রয়োজনী চিকিৎসাসেবা পাবেন। এ সময় জুবাইদা রহমান কয়েকজন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা শোনেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম ও অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ১৯নং ওয়ার্ডের কমিশনার আব্দুল আলীম নকি প্রমুখ।

এছাড়া জুবাইদা রহমান রাজধানীর গুলশানে জেডআরএফ কার্যালয়ে নারীদের বিভিন্ন চিকিৎসা সমস্যা শোনেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেডআরএফের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার, ডা. সৈয়দা তাজনিন ওয়ারিস সিমকী, অধ্যাপক ড. সোহাগ আউয়াল, ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু, বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ, বিশেষায়িত মেডিকেল ক্যাম্পের সমন্বয়ক ডা. জিয়াউল করিম, ডা. মোস্তফা আজিজ সুমন, ডা. মোহাম্মদ সফিউদ্দিন, ডা. খবির উদ্দিনসহ বিশেষজ্ঞ চিকিৎসকরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের