ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েট উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের সহকারী হাইকমিশনার রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড়বৃন্দের সৌজন্য সাক্ষাৎ এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে আগ্রহী ইরান পাবনায় ফেন্সিডিল ও ইস্কাফসহ মা-ছেলে গ্রেপ্তার ভোলায় গরু চুরিতে দিশেহারা চরবাসী,এক রাতেই নিঃস্ব কৃষক বিদেশফেরত চিকিৎসকের বাড়িতে লুটপাটের পর আগুন তানোরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু আত্রাইয়ে স্ত্রীকে তুলে নিতে এসে স্বামীসহ সাত জন আটক মেয়ের বিয়ের আগের রাতে স্ত্রীকে মেরে ফেললেন স্বামী টয়লেটে গিয়ে মোবাইলে প্রশ্ন সমাধান করছিল এসএসসি পরীক্ষার্থী হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে পড়ে ছিলেন প্রতিবন্ধী তরুণী ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করায় শ্যালক-দুলাভাই গ্রেপ্তার পানির নিচে পাকা ধান, ঘরে তুলতে লড়ছেন নারীরা পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ সিংড়ায় চাউল-পানির বিষক্রিয়ায় ৮জন ধান কাটা শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমিক সংকট প্রকট রাণীনগরে কালবৈশাখীর তান্ডবে ইরি ধান নূয়ে পড়ায় ফলন বিপর্যয়ের আশংকা জেলা পরিষদের প্রশাসককে কথা নয় কাজ গ্রন্থের সৌজন্য কপি উপহার

তারেক-জুবাইদার আজ বিবাহবার্ষিকী 

  • আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০৯:৪৭:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০৯:৪৭:১৪ অপরাহ্ন
তারেক-জুবাইদার আজ বিবাহবার্ষিকী  তারেক-জুবাইদার আজ বিবাহবার্ষিকী 
আজ, ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার, তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান তাদের ৩২তম বিবাহবার্ষিকী উদযাপন করছেন। ১৯৯৪ সালের এই দিনে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং দীর্ঘ ৩২ বছর ধরে একসাথে নানা সংগ্রাম ও সফলতা অর্জন করেছেন।

ডা. জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে। তিনি ১৯৭২ সালের ১৮ জুন জন্মগ্রহণ করেন। তার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান। যিনি নৌবাহিনী প্রধান এবং পরবর্তীতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর ভাতিজি এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনের সাবেক সেক্রেটারি জেনারেল আইরিন খানের চাচাতো বোন।

জুবাইদা রহমান উচ্চশিক্ষিত ও সফল চিকিৎসক হিসেবে সমাজে বিশেষ মর্যাদা অর্জন করেছেন। ১৯৯৫ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভের পর ২১তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে প্রথম স্থান অর্জন করেন। পরে ২০০৮ সালে লন্ডনে গিয়ে ইম্পেরিয়াল কলেজে কার্ডিওভাসকুলার সায়েন্সে এমএসসি ডিগ্রি অর্জন করেন এবং সর্বোচ্চ নম্বর পেয়ে স্বর্ণপদক অর্জন করেন। তার হৃদরোগ গবেষণা ও একাডেমিক কাজগুলো লন্ডনের চিকিৎসা মহলে প্রশংসিত।

২০০৮ সালের পর দীর্ঘ সময় সরকারি চাকরি থেকে অনুপস্থিত থাকার কারণে তাঁর বিসিএস ক্যাডার বাতিল হয়, তবে বর্তমানে সেটি পুনর্বিবেচনার মধ্যে রয়েছে এবং তাকে চাকরিতে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পাশে থেকে জুবাইদা রহমান বর্তমানে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। ২০২৫ সালের মে মাসে তিনি লন্ডন থেকে দেশে ফিরে আসেন এবং তারেক রহমানের রাজনৈতিক কার্যক্রমে অংশ নিচ্ছেন। পেশায় ডাক্তার হলেও রাজনীতিতে তার সক্রিয় অংশগ্রহণ তাঁর ভবিষ্যৎ নেতৃত্বের ইঙ্গিত বহন করছে।

তাদের একমাত্র কন্যা, ব্যারিস্টার জাইমা রহমান, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের আলোচিত তরুণ মুখ হিসেবে পরিচিত।

জুবাইদা রহমানের স্বাস্থ্যসেবা কার্যক্রমে তারেক রহমানের প্রতিষ্ঠিত 'জিয়াউর রহমান ফাউন্ডেশন'-এ বিশেষজ্ঞ পরামর্শদাতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া তিনি বিভিন্ন ফ্রি মেডিকেল ক্যাম্প এবং দাতব্য চিকিৎসালয় পরিদর্শনে নিয়মিত সক্রিয় আছেন।

তাদের ৩২ বছর দীর্ঘ দাম্পত্য জীবন নানা চ্যালেঞ্জ পেরিয়ে দেশ ও সমাজে অবদান রাখার প্রতীক হয়ে উঠেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি

রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি