ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

  • আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০৯:৪৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০৯:৪৪:১৮ অপরাহ্ন
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেবেন। আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে রাজনৈতিক দলগুলোর প্রধানদের নির্বাচনি ভাষণ প্রচারের অংশ হিসেবে এই বিশেষ স্লট বরাদ্দ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিভির মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা অপরিহার্য। নির্বাচনি আচরণ বিধিমালা ২০২৫ অনুসরণ করে বিটিভিতে বিভিন্ন দলের প্রধানদের প্রচারণার সুযোগ দিচ্ছে ইসি।

তবে এখন পর্যন্ত বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এই সুযোগ চেয়ে আবেদন পাওয়া যায়নি। ফলে আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে এবং বিএনপির চাহিদা মোতাবেক তাদের দলীয় প্রধানকে ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

তারেক রহমানের এই ভাষণ রেকর্ডিংয়ের সময় ও সঠিক সময়সূচী সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে বিটিভি কর্তৃপক্ষ নির্ধারণ করবে। 

উল্লেখ্য যে, এবারের জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং প্রার্থীরা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত তাদের প্রচারণা চালাতে পারবেন। বিটিভিতে প্রচারণার এই উদ্যোগ মূলত নির্বাচনী পরিবেশকে আরও উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার একটি প্রচেষ্টা হিসেবে দেখছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের ভোটে ২৯২ জন প্রার্থী নিয়ে মাঠের লড়াইয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীক। দ্বিতীয় সর্বোচ্চ ২৫৩ জন প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ২২৪ জন প্রার্থী নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী। এছাড়া জাতীয় পার্টি ১৯২ জন এবং গণঅধিকার পরিষদ ৯০ জন প্রার্থী নিয়ে নির্বাচনী প্রতিযোগিতায় আছে। 

এর আগে ২০০৮ এবং ২০১৩ সালের নির্বাচনের প্রাক্কালে বড় দলগুলোর প্রধানদের ভাষণ বিটিভিতে প্রচারের রেওয়াজ ছিল, যা দীর্ঘ বিরতির পর আবারও ফিরছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক