ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা

আমরা সেই ব্যক্তিকে ভোট দিব যে ব্যক্তি সঠিকভাবে সেই ভোটের মর্যাদা রক্ষা করবে, মির্জা ফখরুল

  • আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০৯:৩০:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০৯:৩০:০৮ অপরাহ্ন
আমরা সেই ব্যক্তিকে ভোট দিব যে ব্যক্তি সঠিকভাবে সেই ভোটের  মর্যাদা রক্ষা করবে, মির্জা ফখরুল আমরা সেই ব্যক্তিকে ভোট দিব যে ব্যক্তি সঠিকভাবে সেই ভোটের মর্যাদা রক্ষা করবে, মির্জা ফখরুল
একাত্তরের স্বাধীনতা আমাদের অস্তিত্ব। তবে একটা গোষ্ঠী ৭১ কে মুছে ফেলতে চায়। একাত্তরকে পিছিয়ে ফেললে আমি আমার অস্তিত্বকে হারিয়ে ফেলবো। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজতি নির্বাচনি সভায় ফখরুল বলেন, একাত্তর আমাদের নতুন দেশ দিয়েছে ভূখন্ড দিয়েছে।

আমাদের সামনে অনেক সুযোগ করে দিয়েছে, আমাদেরকে বেঁচে থাকার জন্য সামনে এগিয়ে যেতে হবে। আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ রয়েছে।
তিরি বলেন, দূর্ভাগ্যজনক ভাবে একটি গোষ্ঠী ওই একাত্তরকে পিছনে ফেলতে চায়।

একাত্তরকে পেছনে ফেললে আমাদের অস্তিত্ব থাকবেনা। একাত্তর হচ্ছে আমাদের মূল অস্তিত্ব। এটাকে নিয়েই এগিয়ে যেতে হবে।
এসময় তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মিথ্যা প্রচারণা করা হচ্ছে। যেগুলোর কারণে আমাদের সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে।

নির্বাচন ৫ বছর পর একবারই আসে উল্লেখ করে তিনি বলেন, ভোট কিন্তু একটি আমানত। এটাকে খেয়ানত করা উচিত না অর্থাত নষ্ট করা উচিত না। আমরা সেই ব্যক্তিকে ভোট দিব যেই ব্যক্তি সঠিকভাবে সেই ভোটের মর্যাদা রক্ষা করবে। এটা একটা ইনপরটেন্ট বিষয়। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মির্জা ফখরুল বলেন, শিশুদের জন্য ভালো স্কুলের ব্যবস্থা করা হবে এবং হাসপাতালে যেন মানুষ উন্নত চিকিৎসা পায়, সে ব্যবস্থা নেওয়া হবে।

সাশ্রয়ী দামে ওষুধ নিশ্চিত করার করা হবে। এ ছাড়া নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর ও মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব কমানোর চেষ্টা করা হবে। নারীদের প্রশিক্ষণের মাধ্যমে ঘরে বসে আয় করার সুযোগ তৈরির কথাও বলেন বিএনপি মহাসচিব।

এসময় জেলা বিএনপির নেতা কর্মীরা ও এলাকাবাসিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার