ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ জয়পুরহাটে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ২ জনের মৃত্যু কোন কোন কাজ খাওয়ার পর করলেই বিপদ! মুক্তির আগেই বিতর্কে ‘কুইন ২’ সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক লালপুরে এলজিইডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ নগরীতে পুলিশের অভিযান গ্রেফতার ১৫ ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁর সফরের মধ্যে জোড়া বিস্ফোরণ দামাস্কাসে! রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধিদল, উচ্চশিক্ষা নিয়ে মতবিনিময় প্রধানমন্ত্রীর সফরের পর খুললো মালয়েশিয়ার শ্রমবাজার রাণীশংকৈলে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, সম্মাননা পেলেন সফল দুই উদ্যোক্তা সিংড়া বাসস্ট্যান্ডে যাত্রীছাউনি নেই ৮ বছর: রোদ-বৃষ্টিতে চরম ভোগান্তি, দ্রুত নির্মাণের দাবি তানোরে পুরোনো প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহন, তোলপাড় রাণীশংকৈল সীমান্তে মৃত্যুর নীরব সাক্ষী নৌকার মাঝি - নিহতদের পরিবারের খবর কেউ রাখেনি ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি ​বর্ণাঢ্য আয়োজনে সময়ের কথা ২৪ ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কলা গাছের গা ফুঁড়ে বেরোলো মোচা

  • আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০৯:১৪:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০৯:১৪:২৮ অপরাহ্ন
কলা গাছের গা ফুঁড়ে বেরোলো মোচা কলা গাছের গা ফুঁড়ে বেরোলো মোচা
বাড়ির পাশে পতিত জমিতে কলার গাছ লাগিয়েছেন কৃষক মজিদ আলী । কয়েক বছর ধরে গাছগুলো থেকে ভালোই কলা পাচ্ছিলেন তিনি। গত কয়েকদিন আগে বাগানে গিয়ে  খেয়াল করেন একটি কলা গাছের মাঝ বরাবর গা ফুঁড়ে  কলার মোচা বের হয়েছে। এমন দৃশ্য দেখে তিনি অবাক হন। 

এমনই ঘটনা ঘটেছে নওগাঁর নিয়ামতপুর উপজেলার সাতঘরা গ্রামে। এতে জনমনে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে। কলা গাছটিকে একনজর  দেখার জন্য অনেকেই ভিড় করছেন। ওই এলাকার গ্রাম্য পশু চিকিৎসক মো. সুমন কলা গাছটির দুটি ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তাতে  লিখেছেন 'নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে গিয়ে মাঝপথে থেমে গেলেই সেটি অপূর্ণতা,, যা কলা গাছের সাথে ঘটেছে,,আল্লাহর বড় নিদর্শন এটি।'

জানতে চাইলে তিনি বলেন, 'পশু চিকিৎসার জন্য আমি বিভিন্ন গ্রামে যাই। কয়েক দিন আগে সাতঘরা গ্রামে এসে দৃশ্যটি দেখতে পাই।'  গাছের মাঝখান ফুঁড়ে মোচা বের হওয়া দেখে অবাকই হয়েছি।' 

বাগান মালিক মজিদের স্ত্রী রশিদা বেগম বলেন, 'বেশ কিছুদিন আগে আমার স্বামী বাগানে গিয়ে ওই দৃশ্য দেখেন। বিষয়টি আমাকে এসে জানায়। আমি গিয়ে দেখি ঘটনা সত্যি। গাছের গা ফুঁড়ে কলার মোচা বেরে হয়েছে। সেটা দেখে খুব অবাক হয়েছি।' 

গ্রামের বাসিন্দা মো. মোজাম্মেল হক বলেন, 'এই রকম অদ্ভুত ঘটনা আগে দেখিনি। এটা আকর্ষনীয় জিনিস। আগে দেখিনি। জন্মের পরে এই প্রথম দেখলাম।' 

বিষয়টি অবহিত করে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ও দুপুরে যোগাযোগ করা হলে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, তিনি একটি প্রোগ্রামে আছেন। পরে কথা বলবেন।

মুঠোফোনে যোগাযোগ করা হলে নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা. হোমায়রা মন্ডল বলেন, 'আমি এ বিষয়ে বলতে পারব না। এই বিষয়ে সবচেয়ে ভালো বলতে পারবে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট। আপনি সেখানে যোগাযোগ করেন।'
সেখানে মুঠোফোনে যোগাযোগ করা হলে ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. বজলুর রহমান বলেন,'এটা ফল সম্পর্কিত বিষয়। আপনি আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শরফ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা ভালো বলতে পারবে।'

যোগাযোগ করা হলে ড. মো. শরফ উদ্দিন বলেন, আমি আম নিয়ে গবেষণা করি। কলা গাছ নিয়ে আমি গবেষণা করিনি। কলা গাছের  ব্যাপারে কিছু বলতে পারব না।' তিনি কৃষি গবেষণা ইন্সটিটিউটের উদ্যানতত্ত্ব শাখার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মসিউর রহমানের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
যোগাযোগ করা হলে  ড. মো. মসিউর রহমান বলেন, 'এটা কলা গাছের একটা অস্বাভাবিক প্রক্রিয়া। কলা গাছে এইরকম হওয়াটা বিরল ঘটনা তবে অলৌকিক নয়। সাধারণত 'পানামা ডিসিসি' নামক রোগের কারণে এইরকম হয়। কোনো কারণে কলার মোচা গাছের মাঝখানে বেড়ে উঠে তখন 'পানাম ডিসিস' এর কারণে গাছের গা ফুড়ে মোচা বের হয়ে যায়। 

তিনি আরও বলেন, এই মোচাতে কোনো কলা ধরবে না। গাছটিও আর বেশিদিন বাঁচবে না।'

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক