ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার রাজশাহী বিভাগের চাষি ও কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মতবিনিময় আগামী ৮ নভেম্বর পর্যন্ত সরকারী ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের তিন দিন পর সোনামসজিদ বন্দরে কর্মবিরতি প্রত্যাহার, শুরু আমদানি-রপ্তানি প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার আগামী ২৩ ডিসেম্বর এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল সুইডিশ সরকারের বৃত্তি বিনা খরচে স্নাতকোত্তর পড়ার সুযোগ দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক রাধিকা আপ্তে সেন্সরের ছাড়পত্র পেল সালমানের মাতৃভূমি’র ট্রেলার, মুক্তি ৬ নভেম্বর ভৌতিক ছবিতে ভূমি পেডনেকর, শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি মান্দায় পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার আধিপত্য বিস্তারে সবচেয়ে উন্নত যুদ্ধবিমান জে-২০-তে বড় ধরনের পরিবর্তন এনেছে চীন পুলিশের এএসপি হলেন ৬৭ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, প্রধানমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা নাটোরের লালপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর দেশজুড়ে এক দিনে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

ময়মনসিংহে গরুবোঝাই গাড়ি পুকুরে, ৬ গরুর মৃত্যু!

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৫ ০১:২৬:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৫ ০১:২৬:২২ পূর্বাহ্ন
ময়মনসিংহে গরুবোঝাই গাড়ি পুকুরে, ৬ গরুর মৃত্যু! ময়মনসিংহে গরুবোঝাই গাড়ি পুকুরে, ৬ গরুর মৃত্যু!
ময়মনসিংহের নান্দাইলে বাজারে নেওয়ার পথে একটি গরুবোঝাই গাড়ি রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। দূর্ঘটনায় ঘটনাস্থলেই ৬টি গরু মারা যায়।তবে স্থানীয়দের সহযোগিতায় ২টি গরু উদ্ধার করা হয়েছে। রবিবার( ৮ই জুন) দুপুরে একটি নসিমন গাড়ি গরু বোঝাই করে বাজারে যাচ্ছিল গাংগাইল বাজার সংলগ্ন বিপরীত দিক থেকে আসা দোহা পরিবহন  ঢাকা- ব -১৫ -৮৬৩৪ নামক একটি বাসের ধাক্কায় উল্টে পুকুরে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পার্শ্ববর্তী কেন্দুয়া উপজেলার পেচুন্দুর গ্রাম থেকে ছেড়ে আসা গরু বোঝাই গাড়ি নান্দাইল উপজেলা মেরেঙ্গা বাজারে যাওয়ার পথে দোহা পরিবহন নামে একটি দূরপাল্লার বাস গরুবোঝাই গাড়িকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।

এ বিষয়ে গরু ব্যবসায়ি ফাইজুল ইসলাম জানান, আমরা ৬জন ব্যাপারি ৮টি গরু নিয়ে কেন্দুয়া উপজেলা পেচুন্দুর গ্রামথেকে নান্দাইল উপজেলা মেরেঙ্গা বাজারে  যাচ্ছিলাম গাংগাইল বাজার সংলগ্ন পৌঁছা মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি বাস ধাক্কা দিলে আমাদের গাড়ি উল্টে পুকুরে পড়ে যায়। এতে করে ৬টি গরু ঘটনাস্থলেই মারা যায় এবং ২টি গরু স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৫লক্ষ টাকা হবে। এছাড়াও আমাদের সাথে থাকা নগদ টাকা মোবাইল ফোন সহ আরো লক্ষাধিক টাকা হরিছে। ঘটনায় আমাদের তিনজন ব্যাপারি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছে। আরেক ব্যাপারি কাজল বলেন এ গরু গুলোই ছিল আমাদের ব্যবসার মূলধন। এখন আমরা কিভাবে চলব।

ক্ষতিগ্রস্ত আরেক ব্যাপারি লিটন বলেন,গরুগুলো লোকসানের জন্যে ঈদের আগে বিক্রি করতে পারিনি লাভের আশায় আজ এই পরিস্থিতি। এখন আমরা কিভাবে চলব।এ বিষয়ে ঘাতক বাসটি আটক রয়েছে এবং নান্দাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা

রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা