ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় ৯ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টা সৎবাবার মসজিদের ভেতরেই শিশুকে ধর্ষণচেষ্টা, বেধড়ক পিটুনি মালবাহী ট্রলি চালিয়ে বিয়েবাড়িতে যাচ্ছিল ১৩ বছরের চালক, অতঃপর... পরকীয়ার জেরে গৃহবধূর চুল কেটে দিলেন স্বামী স্ত্রীর প্রেমিকের মারধরে প্রাণ গেল চাঁন মিয়ার গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ

পুণ্ড্র ইউনিভার্সিটিতে আইকিউএসি এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০৭:৫৬:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০৭:৫৬:১৬ অপরাহ্ন
পুণ্ড্র ইউনিভার্সিটিতে আইকিউএসি এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত পুণ্ড্র ইউনিভার্সিটিতে আইকিউএসি এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়াতে ‘‘কনসেপ্টস অব অ্যান অটোমেটেড ল্যাব ফর অল ইলেক্ট্রনিক টেস্টস অ্যান্ড মেজারমেন্টস” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে নতুন ২০ তলা ভবনের ৫ম তলায় ৫০৭ নং সেমিনার কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে পেপার উপস্থাপন করেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে অবস্থিত টেক্সাস ইন্সট্রুমেন্টস এর ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হামিদ। তিনি বুয়েট ঢাকার কম্পিউটার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক  বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান। সেমিনারে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. একরামুল হামিদ, পিইউবি’র মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ ও শিক্ষকবৃন্দ। ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগের প্রভাষক মোছা: আয়েশা সিদ্দিকা এর সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপনের পর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা