ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

রাজশাহী ডিবির হাতে স্বর্ণ প্রতারণাকারী গ্রেফতার

  • আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০৭:৪৮:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০৭:৪৮:০৯ অপরাহ্ন
রাজশাহী ডিবির হাতে স্বর্ণ প্রতারণাকারী গ্রেফতার রাজশাহী ডিবির হাতে স্বর্ণ প্রতারণাকারী গ্রেফতার
রাজশাহী নগরীতে স্বর্ণ প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৩টার রাজপাড়া থানার শিমলা পার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ ফজর আলী (৫০), তিনি নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ (আদর্শগ্রাম) গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, সোমবার বিকালে নাটোর জেলার বাসিন্দা মোসাঃ হাসিনা বেগম (৫৭) চিকিৎসার উদ্দেশ্যে লক্ষ্মীপুর পপুলার হাসপাতালে যাওয়ার পথে একটি অটোরিকশায় ওঠেন। সেই চালক (ফজর আলী) নির্ধারিত গন্তব্যে নিতে না নিয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সিমলা পার্ক এলাকায় এসে একটি সোনালি রঙের ধাতব খণ্ড দেখিয়ে তা স্বর্ণ দাবি করে টাকা নেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি অস্বাভাবিক মনে হলে ভুক্তভোগী তা পুলিশকে জানান।

টহলরত ডিবি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফজর আলীকে আটক করে। তার দেহ তল্লাশি করলে উপহার লেখা একটি কালো ব্যাগ পাওয়া যায়। ব্যাগের ভেতর ছিল একটুকরো ধাতব খণ্ড (প্রায় ১৭ গ্রাম), যা গোলাপি কাগজে মোড়ানো ছিল এবং একটি চিঠি ছিল, যাতে শ্রী জুয়েলার্স লেখা ছিল।

জিজ্ঞাসাবাদে ফজর আলী পুলিশকে জানিয়েছে, এটি আসল সোনা নয়। সুযোগ বুঝে সে সাধারণ ধাতব খণ্ড ও চিঠি রাস্তায় ফেলে দিত এবং পরে তা যাত্রীদের সামনে উঠিয়ে স্বর্ণ দাবি করে বেশ বড় অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করত। প্রতারণার শিকার ক্রেতারা তা আসল সোনা মনে করত।

ঘটনার পর ডিবি পুলিশ ফজর আলীর বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। 

মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার