ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান

  • আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০৬:৫৮:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০৬:৫৮:০৮ অপরাহ্ন
আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান
 বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ মোঃ তওফিক মাহবুব চৌধুরী ১৬৯তম ট্রেইনি কনস্টেবল (টিআরসি) জুন ২০২৫ ব্যাচের ৪১৮ নবীন পুলিশ কনস্টেবলের সমাপনী কুচকাওয়াজে বলেছেন, একাডেমিতে সংগৃহীত জ্ঞান ও প্রশিক্ষণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাঠ পর্যায়ে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি প্রশিক্ষণার্থীদের আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, আন্তরিকতা ও দায়িত্ববোধ বৃদ্ধির আহ্বানও জানান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদাস্থ মাঠে অনুষ্ঠিত সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাগণ, টিআরসিদের অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ তওফিক মাহবুব নবীন কনস্টেবলদের নতুন কর্মজীবনে সফলতা কামনা করে বলেন, ২০২৫ সালের ৬ অক্টোবর থেকে ৪ মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণের সফল সমাপ্তি আজ। তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে অর্জিত আইনি জ্ঞান ও পুলিশিং কৌশল তোমাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে সাফল্য বয়ে আনবে।
প্রধান অতিথি বলেন, উত্তম প্রশিক্ষণ, সর্বোত্তম সেবা প্রতিপাদ্যকে সামনে রেখে একাডেমি সর্বোচ্চ আন্তরিকতা ও কর্মদক্ষতা দিয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। মাঠ ও আইটি-ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক সক্ষমতা বৃদ্ধিতে একাডেমি সক্রিয় ভূমিকা পালন করছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, বাংলাদেশ পুলিশ দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জনগণের জীবন ও সম্পদ রক্ষায় সার্বক্ষণিক পরিশ্রম করছে। আইনের শাসন প্রতিষ্ঠা, দুষ্কৃতিকারীর দমন এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি কুচকাওয়াজ পরিদর্শন শেষে প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ট্রেইনি কনস্টেবলদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান