ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার ৩ দিন ধরে সীমান্তের শুন্য রেখা থেকে মাটি কেটে নিচ্ছেন ভারতীয়রা, উদ্বিগ্ন স্থানীয়রা ফোনে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা নাটোরে রেললাইনে বসে মোবাইলে কথা বলছিলেন মধু, অতঃপর... ধূমপানে মুরুব্বিদের বাধা, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ধানের নতুন তিন জাত উদ্ভাবন প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

রাজশাহী‌-৩: পবা ও মোহনপুরে রাজশাহী মহানগর বিএনপির ভোট প্রচারণা

  • আপলোড সময় : ০২-০২-২০২৬ ১১:৪৫:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৬ ১১:৪৫:৪৩ অপরাহ্ন
রাজশাহী‌-৩: পবা ও মোহনপুরে রাজশাহী মহানগর বিএনপির ভোট প্রচারণা রাজশাহী‌-৩: পবা ও মোহনপুরে রাজশাহী মহানগর বিএনপির ভোট প্রচারণা
রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুর নেতৃত্বে ও পবা মোহনপুর ৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এ্যাড. শফিকুল হক মিলনের সাথে থেকে ব্যপক প্রচারণা চালিয়েছেন। 

সোমবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোহনপুরে বিভিন্ন এলাকায় তারা সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষে ভোট দেয়া আহবান জানান। এ সময় এলাকায় ব্যাপক ভোটার সচেতনতা ও ভোট প্রচারণা কার্যক্রম পরিচালনা করেছেন। পাশাপাশি নেতৃবৃন্দরা বিভিন্ন পয়েন্টে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন, ভোটের জন্য সমর্থন চান। 

বৃহত্তর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এ কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ সদস্যরা অংশগ্রহণ করেন। পথসভা, জনসভা ও মতবিনিময় সভার মাধ্যমে তারা জনগণের সামনে বিএনপির নির্বাচনী প্রস্তাবনা তুলে ধরেন। 

স্থানীয় জনগণের অধিকার ও সার্বিক উন্নয়ন প্রতিশ্রুতি দেন এবং নেতাকর্মীরা ভোটারদের কাছে সমর্থনের আবেদন জানান। প্রচারণার সময় লিফলেট বিতরণ, রাস্তায় আলোচনা এবং সদস্যদের সঙ্গে সরাসরি কথোপকথনের মাধ্যমে মানুষকে ভোটের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।

চলতি বছর বাংলাদেশে সাধারণ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলো গত কয়েক সপ্তাহ ধরে ভোটারদের কাছে নিজেদের পরিকল্পনা ও প্রস্তাবনা তুলে ধরছেন। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি অঞ্চলেই রাজনৈতিক জমজমাট পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষত রাজশাহী অঞ্চলে জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রম জোরদার হচ্ছে। বিএনপি সবসময় ভোটকে গণতান্ত্রিক শক্তির বিকল্প হিসেবে তুলে ধরেছে এবং জনপ্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ ও স্বাধীন মতপ্রকাশের আবেদন করছে।

স্থানীয় বিভিন্ন ইস্যু সম্পর্কে ভোটারদের প্রশ্নের উত্তর দেন পবা ও মোহনপুরের বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড. শফিকুল হক মিলন। পাশাপাশি নেতারা ভবিষ্যৎ নীতিমালার বিষয়ে দিকনির্দেশনা দেন। এ সময় এলাকাবাসীর ভোট প্রয়োগে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ গঠন সম্পর্কে আশ্বাস প্রদান করেন নেতারা।

এই নির্বাচনী প্রচারণা কর্মসূচি এলাকাবাসীর ভিন্ন ভিন্ন শ্রেণির মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে এবং রাজনৈতিক আলোচনা আরও গভীর করেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার