ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

তানোরে বিএনপির স্মরণকালের সর্ববৃহৎ প্রচার মিছিল

  • আপলোড সময় : ০২-০২-২০২৬ ১১:১৭:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৬ ১১:১৭:৫২ অপরাহ্ন
তানোরে বিএনপির স্মরণকালের সর্ববৃহৎ প্রচার মিছিল তানোরে বিএনপির স্মরণকালের সর্ববৃহৎ প্রচার মিছিল
ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে রাজশাহীর তানোর পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এবং তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের পৃষ্ঠপোষকতায় বিএনপির স্মরণকারের সর্ব বৃহৎ প্রচার মিছিল ও পথসভা আয়োজন করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারী) শেষ বিকেলে তানোর উপজেলা পরিষদ ডাকবাংলো মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে থানা মোড়ে পথসভার মধ্য দিয়ে সম্পন্ন করা হয়।

তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লার সভাপতিত্বে তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক ও রায়হান আলীর সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তানোর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের পুত্র অথৈ জয় শরিফ।

উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার মিজানুর রহমান মিজান, তানোর পৌর বিএনপির সদস্য সচিব আব্দুস সবুর,কলমা ইউপি বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান, তোফাজ্জুল হোসেন তোফা, ইয়াসিন আলী, পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি সহকারী  অধ্যাপক মজিবুর রহমান, চান্দুড়িয়া ইউপি বিএনপির সভাপতি আবুল কালাম আজান, সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সী, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সম্পাদক ফিরোজ কবির, বিএনপি নেতা তৌহিদুর রহমান রেজা, জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম,স্বেচ্ছাসেবক দল নেতা সুলতান আহম্মেদ, শরিয়তুল্লাহ, জেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন, তানোর পৌর ছাত্রদলের আহবায়ক শাহীন সরকার, উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা মাহাবুর মোল্লা, ওবাইদুর রহমান মাস্টার, মুঞ্জুর রহমান ও সেলিম রেজা প্রমুখ।এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা ও কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩