ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রান্সের ফেত দ্য লা মিউজিক উৎসবে তরুণীদের মাদক খাইয়ে ধর্ষণ যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে সম্মত, হরমুজ সংকট সমাধানে কাতারে বৈঠক নজিরবিহীন গ্রীষ্মের দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, তাপপ্রবাহে বাড়ছে মৃত্যুর আশঙ্কা রাম কাপুরকে বিছানায় শোওয়ার বোল্ড অফার শ্রেয়ার! কোয়েল মল্লিকের ইস্তফা ঘিরে জল্পনা, আমেরিকায় পরিবারের সঙ্গে ছুটিতে অভিনেত্রী রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উপলক্ষে গণবিজ্ঞপ্তি নগরীর কাশিয়াডাঙ্গায় বিপুল পরিমান ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আবুল গ্রেফতার জাপান ম্যাচের আগে বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন ভিনিসিয়াস, বিশ্বকাপে খেলতে পেরে স্বপ্নপূরণ হয়েছে ব্রাজ়িল ফুটবলারের রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত ঘুমন্ত স্বামীর স্পর্শকাতর অঙ্গ কেটে দিলেন স্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে গলা কেটে হত্যা, চাপাতি-ছুরিসহ স্ত্রী গ্রেপ্তার নোয়াখালীতে শিশুকে ধর্ষণচেষ্টা মাদরাসাশিক্ষকের, জুতার মালা পরিয়ে ঘোরালো জনতা প্রেমিকের সহায়তায় সাবেক স্বামীকে জিম্মি করলেন তরুনী বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঘাসিগ্রামে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা মালেকের ১৮ দিনের সন্তানকে হত্যার দায়ে মায়ের ১৩ বছরের কারাদণ্ড সিংড়ায় "ওয়ান চাইল্ড' ওয়ান ট্রি" কর্মসূচির আওতায় ক্ষিদ্রবড়িয়া স্কুলে বৃক্ষরোপণ

বাংলাদেশিদের অভাবে ধুঁকছে কলকাতা নিউমার্কেট

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৫ ০৪:১৩:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৫ ০৪:১৩:১৬ অপরাহ্ন
বাংলাদেশিদের অভাবে ধুঁকছে কলকাতা নিউমার্কেট ছবি: সংগৃহীত
বাংলাদেশি পর্যটকের অভাবে ঈদুল আজহার কেনাকাটায় ভাটা পড়েছে কলকাতার নিউমার্কেট চত্বরে। এই এলাকার ব্যবসায়ীরা সাধারণত বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভর করেন। কিন্তু সাম্প্রতিক উত্তেজনার আবহে বর্তমানে বাংলাদেশি পর্যটক কম আসছেন। যারা আসছেন, তারা চিকিৎসার জন্যই আসছেন। তবে তাদের সংখ্যাও একদম কম। ফলে এবারের ঈদুল আজহায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন নিউমার্কেটের চত্বরের ব্যবসায়ীরা।

ঈদের আগে সাধারণত ক্রেতাদের ভিড়ে মুখরিত থাকতো কলকাতা নিউমার্কেট। কিন্তু এবার একদম খাঁ খাঁ করছে গোটা এলাকা। যতটুকু বেচাকেনা হচ্ছে, তা পুরোটাই কলকাতার স্থানীয়দের ওপর নির্ভর করে।

নিউমার্কেটে পোশাকের একটি ছোট দোকান চালান মোহাম্মদ জিয়াউল। আগে ঈদুল আজহায় প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার রুপির পোশাক বিক্রি করতেন। তবে এবারের ঈদে তার দৈনিক বিক্রি পাঁচ হাজার রুপিরও কম।

মোহাম্মদ জিয়াউল জানান, বাংলাদেশি পর্যটকেরা আগে এখানে এসে ঈদ উপলক্ষে পরিবারদের সদস্যদের জন্য ১০ থেকে ১২ জোড়া পোশাক কিনতেন। কিন্তু এবার তারা না থাকায় বেচাকেনা তলানিতে ঠেকেছে। এখন আমাদের কাছে কেবল স্থানীয় গ্রাহক আছেন, তাদের সংখ্যাও খুবই কম। তারা বড়জোর এক থেকে দুটি পোশাক কিনছেন।

এই পরিস্থিতি কেবল বাইরের রাস্তার বিক্রেতা এবং ছোট ব্যবসার ওপরেই প্রভাব ফেলেনি। হক মার্কেটের ভেতরে বড় বড় দোকানগুলোও সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে।

হক মার্কেটের ভেতরে একটি গার্মেন্টসের মালিক বসির খান জানান, আগে ঈদ উপলক্ষে একেকজন বাংলাদেশি পর্যটকের সঙ্গেই ২০ থেকে ২৫ হাজার রুপির ব্যবসা করতাম। কিন্তু তাদের অভাবে সেই ব্যবসা এখন তলানিতে ঠেকেছে। বাংলাদেশি পর্যটকরা এখানে আসছেন, তবে সেই সংখ্যা অনেক কম। আমরা আশা করছি, ভিসা সমস্যা খুব দ্রুত মিটে যাবে।

একই পরিস্থিতি নাখোদা মসজিদ সংলগ্ন চত্বরেও। বাংলাদেশি পর্যটকেরা কলকাতায় আসলে একবার হলেও নাখোদা মসজিদ যান। সেখানে গিয়ে তারা নাখোদা মসজিদ চত্বরের পোশাকের দোকানগুলো থেকে পরিবারের সদস্যদের জন্য পোশাক কিনে নিতেন। কিন্তু এখন বাংলাদেশি পর্যটকদের সংখ্যা কম হওয়ায় ব্যবসা নেমেছে তলানিতে।

বাংলাদেশের জয়পুরের বাসিন্দা বসির কলকাতায় চিকিৎসার জন্য এসেছেন। নাখোদা মসজিদে নামাজ সেরে ঈদুল আজহার কেনাকাটা করতে বেরিয়ে তিনি জানান, ঈদের কেনাকাটা করে দেশে ফিরবো। বাংলাদেশের সঙ্গে এখানে তেমন কোনো পার্থক্য দেখলাম না। তবে এখানকার পশুর হাটে ছাগলের দাম বাংলাদেশের থেকে অনেক বেশি। পোশাকের দাম প্রায় বাংলাদেশের মতোই মনে হলো।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার