ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

শরীয়তপুরে ৯৫ ককটেল ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

  • আপলোড সময় : ০২-০২-২০২৬ ০৯:১১:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৬ ০৯:১১:১৮ অপরাহ্ন
শরীয়তপুরে ৯৫ ককটেল ও দেশীয় অস্ত্রসহ আটক ৩ শরীয়তপুরে ৯৫ ককটেল ও দেশীয় অস্ত্রসহ আটক ৩
শরীয়তপুরের নড়িয়ায় ৯৫টি ককটেল ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী।

সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মোক্তারচর ইউনিয়নের পোড়াগাছা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৫৫ মিনিট থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত পোড়াগাছা এলাকার বেপারীকান্দি গ্রামে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে নাসির উদ্দিন বাচ্চু পেদার (৫৫) বসতঘর তল্লাশি চালিয়ে চার বালতি ককটেল উদ্ধার করা হয়। এ সময় বাড়ির মালিক বাচ্চু পেদার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির পাশের একটি মসজিদের পাশের কক্ষ থেকে চার বালতি এবং একই বাড়ির আরেকটি ঘর থেকে আরও চার বালতিতে থাকা মোট ৯৫টি ককটেল উদ্ধার করা হয়। এছাড়া আটটি টেঁটা ও তিনটি রামদা উদ্ধার করা হয়েছে। এ সময় নাসির উদ্দিন বাচ্চু পেদা, খলিল পেদার ছেলে মেহেদী হাসান পেদা (৩০) ও রনি পেদাকে (২৫) আটক করে যৌথবাহিনী। উদ্ধার করা ককটেল, দেশীয় অস্ত্র ও আটক ব্যক্তিদের সোমবার সকালে নড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া গণমাধ্যমকে জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩