ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ০২-০২-২০২৬ ০৮:৫১:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৬ ০৮:৫১:১৬ অপরাহ্ন
কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
এবার কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেরানেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাহাব উদ্দিন মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে বিভাগীয় প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার যদি কোথাও কেন্দ্র দখল হয় কেউ ছাড় পাবে না। কেন্দ্র দখল যেন না হয়, সেজন্য এবার সিসি টিভি ক্যামেরা কেন্দ্রে লাগানো হচ্ছে, পুলিশকে ২৫ হাজার ৭০০ বডিওর্ন ক্যামেরা দিচ্ছি, ড্রোন ব্যবহার করছি। এরপরও যদি কেউ কোনো রকম এদিক করতে যায়, তাহলে কেউ ছাড়া পাবে না। সে ভাই হোক বা বোন হোক, তার ছবি এখানে থেকে যাবে, ৩ বা ৪ দিন পর হোক বা ৬ মাসের জন্য জামিন নিয়ে আসুক, জামিনের পরে হলেও সে ধরা খাবে।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন সংক্রান্ত একটি মতবিনিময় সভা করেছি আমরা। এতে সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সবাই ছিল, এতে আমরা বিভিন্ন সমস্যাগুলো আলোচনা করেছি। তাদের প্রস্তুতি বিষয়ে আলোচনা করেছি। এতে দেখা গেছে- তাদের প্রস্তুতি বেশ ভালো এবং প্রশংসনীয়। তারা জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দিতে পারবে, এটা আমাদের বিশ্বাস।      

সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ঝিনাইগাতির ঘটনাটি খুবই দুঃখজনক। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে এর জন্য যত ধরনের প্রস্তুতি নেওয়ার, আমরা নিচ্ছি। এর জন্য যারা দায়ী তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তবে এ ধরনের ঘটনার পর জড়িতরা এলাকায় থাকে না, তারা দূরে চলে যায়। এজন্য অনেক ক্ষেত্রে একটু সময় লাগে, তবে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

নির্বাচনি দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে আমরা সাংবাদিকদের পোলিং সেন্টারে ঢুকার জন্য অনুমতি দিয়ে দিয়েছি। এতে সাংবাদিকদের ওপর হামলার কোনো ধরনের আশঙ্কা নেই। এখন পর্যন্ত ময়মনসিংহ বিভাগসহ দেশের কোথাও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেনি। তবে ছোটখাট কিছু সমস্যা তো থাকবেই, কিন্তু বড় ধরনের কোনো ঘটনা নেই।  

নির্বাচনে ফলাফল ঘোষণার বিলম্ব প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ফলাফল প্রস্তুত হয়ে গেলে ঘোষণা করে দেবে। এখন তো ফলাফল ঘোষণা সুবিধা, যেহেতু প্রত্যেকটি কেন্দ্রে প্রার্থীদের এজেন্ট থাকবে। কোন প্রার্থী কত ভোট পেল, সাথে সাথেই এজেন্ট তা মোবাইলে জানিয়ে দেবে। সরকারিভাবে ফলাফল ঘোষণার আগেই মোবাইলের মাধ্যমে ফলাফল মানুষ পেয়ে যায়, তা আপনারাও জানেন।  

এ সময় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী (এনডিসি), ময়মনসিংহ পুলিশ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়া, র‌্যাব-১৪ এর অতিরিক্ত ডিআইজি নয়মুল হক, ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মো. সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান, সেনাবাহিনী, বিজিবি, আনসরারসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা