ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত শীর্ষ মাদক কারবারী আবুল কালাম আজাদ আটক ভোর থেকে ফের বোমাবর্ষণ শুরু আমেরিকার! ইরানের একাধিক শহরে বিস্ফোরণ মোহনপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভা প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ

বাড়িতে চিলি চিকেন রাঁধলে দোকানের মতো স্বাদ আসে না? ৫ ভুল করছেন না তো?

  • আপলোড সময় : ০২-০২-২০২৬ ০৮:৩৬:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৬ ০৮:৩৬:৩৪ অপরাহ্ন
বাড়িতে চিলি চিকেন রাঁধলে দোকানের মতো স্বাদ আসে না? ৫ ভুল করছেন না তো? বাড়িতে চিলি চিকেন রাঁধলে দোকানের মতো স্বাদ আসে না? ৫ ভুল করছেন না তো?
চিনা রেস্তরাঁয় একশোটা পদ থাকলেও বেশির ভাগ বাঙালি কিন্তু চিলি চিকেনই অর্ডার করে থাকেন। ফ্রায়েড রাইস আর চিলি চিকেনের প্রতি বাঙালির অগাধ ভালবাসা। এখন অবশ্য কেবল রেস্তরাঁয় গিয়েই নয়, ছুটির দিনে বা বিশেষ দিনের ভোজে অনেকেই বাড়িতে চিলি চিকেন বানিয়ে ফেলেন। তবে বাড়িতে বানালে চিলি চিকেনের স্বাদ মোটেও রেস্তরাঁর মতো হয় না। কোথায় ভুলটা হয় জানেন?

১) চিলি চিকেন বানানোর সময় কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না। রান্নাটি করতে খুব বেশি সময় না লাগলেও ম্যারিনেশনের জন্য কিন্তু ২-৩ ঘণ্টা সময় দিতে হবে। ম্যারিনেশন ভাল হলে তবেই ভিতর থেকে নরম তুলতুলে হবে মাংস।

২) চিলি চিকেন বানানোর সময় মাংসের আকারটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। খুব বড় হলে কিন্তু মাংস ভাজার সময় কাঁচা থেকে যেতে পারে আবার খুব ছোট হলে মাংস পুড়ে যেতে পারে। এই রান্নার জন্য চিকেনের মাপ এক থেকে দেড় ইঞ্চির বেশি হলে কিন্তু চলবে না।

৩) চিলি চিকেনের বলগুলি বাইরে থেকে মুচমুচে আর ভিতর থেকে নরম হওয়া জরুরি। বলগুলি ভাজার সময় একসঙ্গে অনেকগুলি তেলে দিয়ে দিলে কিন্তু সেই মুচমুচে ভাব আসবে না। অল্প অল্প করে চিকেন বল দিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে।

৪) চিলি চিকেনের মূল উপকরণ হল সয়া সস্। আর রান্নায় এই সস্‌টির ব্যবহার করতে হবে বুঝেশুনে। একটু বেশি হয়ে গেলেই রান্নায় নোনতা ভাব বেশি হয়ে যাবে। এই সসের স্বাদ ব্যালান্স করতে গ্রেভিতে অল্প মাত্রায় চিনিও দিতে হবে। অনেকেই সেটা দেন না।

৫) চিলি চিকেন খেতে তবেই ভাল লাগবে, যদি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলি মুচমুচে থাকে। খুব বেশি ভেজে ফেললে কিন্তু সেগুলি মিইয়ে যাবে। তাই উচ্চ আঁচে সেগুলি ভেজে নিয়ে সস্ দিয়ে মিশিয়ে নিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ