ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ কোচিং থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিবা রাণী: শোকে স্তব্ধ পরিবার, কাঁদছে পুরো এলাকা সাতকানিয়ার আলোচিত সেলিম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু

আমার জন্য কলকাতায় কোনও কাজ এখনও অবধি নেই অঙ্কিতা

  • আপলোড সময় : ০২-০২-২০২৬ ০৮:৩১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৬ ০৮:৩১:২৮ অপরাহ্ন
আমার জন্য কলকাতায় কোনও কাজ এখনও অবধি নেই অঙ্কিতা আমার জন্য কলকাতায় কোনও কাজ এখনও অবধি নেই অঙ্কিতা
বেশ কিছু দিন হল পাকাপাকি মুম্বইয়ের বাসিন্দা হয়েছেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। বাংলা ছবি বা ধারাবাহিকে অনেক দিন দেখা যায়নি তাঁকে। শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল ‘ঝনক’ ধারাবাহিকে। একটানা মুম্বইয়েই ছিলেন তিনি। বেশ কিছু দিন পরে কলকাতায় এলেন অঙ্কিতা। এখানে কি কোনও নতুন কাজ শুরু করছেন অভিনেত্রী?

কলকাতায় কাজে নয়, বন্ধুর বিয়ে উপলক্ষে কলকাতায় এসেছেন তিনি। শান্তিনিকেতনে বিয়েবাড়ি, তার পর কলকাতায় বৌভাতের নেমতন্ন মিটিয়ে আবার মুম্বই ফিরে যাবেন অভিনেত্রী। তা হলে কি কলকাতায় আর কাজ করবেন না তিনি?

অঙ্কিতা জানিয়েছেন, আপাতত কিছু দিন ছোটপর্দায় কাজ করতে চান না তিনি। নিজের পরিধিটা আরও কিছুটা বড় করতে চান। অনেক জনপ্রিয় ধারাবাহিকের মুখ অঙ্কিতা। অভিনেত্রী যোগ করেন, “অন্যদের কথা বলতে পারব না, আমার জন্য কলকাতায় কোনও কাজ এখনও অবধি নেই। তিন- চার মাস অন্তর একটা কাজ করে তো খরচ চালানো যায় না। মুম্বইয়ে বিভিন্ন ধরনের কাজ হয়। চেষ্টা করার সুযোগ আছে। এখানে ছোট ইন্ডাস্ট্রি। হাতেগোনা কয়েক জনই কাজ করেন। অডিশন দিয়ে, অভিনয়গুণ বিচার করে যদি কাজ হত তা হলে আমার ধারণা আমার হাতে কাজের পরিমাণ বেশি হত।”

শুধু অঙ্কিতা নন, সম্প্রতি টলিপাড়ার বেশ অনেক জন মুম্বইয়ের পাকাপাকি বাসিন্দা হয়েছেন। এই প্রেক্ষিতে অভিনেত্রীর দাবি, ওখানে চেষ্টা করার সুযোগ অনেক বেশি। তাই হয়তো অনেকে অন্য শহরে যাচ্ছেন। তবে অঙ্কিতা পরিষ্কার জানিয়েছেন, তিনি এখন ছোটপর্দায় কাজ করতে চান না, স্বাধীনভাবে কাজ করতে বেশি অগ্রহী তিনি। অভিনেত্রী হিসাবে নতুন ভাবে নিজেকে তুলে ধরতে চান দর্শকের কাছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪

নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪