ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩ তানোরে বিদ্যুৎস্পস্ট হয়ে ৯ প্রাণের মৃত্যু,দায় নিবে কে ? কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার সাফল্যের তীব্র ক্ষুধা মেসির আসল শক্তি: রদ্রিগেজ লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী

বাংলাদেশকে ‘আফগানিস্তানের পথে’ নিতে চায় জামায়াত- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

  • আপলোড সময় : ০২-০২-২০২৬ ০৮:২২:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৬ ০৮:২২:৫২ অপরাহ্ন
বাংলাদেশকে ‘আফগানিস্তানের পথে’ নিতে চায় জামায়াত- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল বাংলাদেশকে ‘আফগানিস্তানের পথে’ নিতে চায় জামায়াত- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে পেছনের দিকে ঠেলে ‘আফগানিস্তানের মতো পরিস্থিতির’ দিকে নিতে চায়।

তিনি বলেন, এই দলটি দেশের অগ্রগতির অন্তরায়। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ঠাকুরগাঁও–১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। পথসভায় তিনি বলেন, “জামায়াতের আমির সাহেব নাকি নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এটি সত্য কি না জানি না। তবে যদি এমন কথা বলে থাকেন, তা মারাত্মক অন্যায়। বাংলাদেশের নারীরা কখনো এই অবমাননা মেনে নেবে না।

নারীদের কর্মসংস্থান প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, জামায়াত নারীদের কাজের সুযোগ সীমিত করতে চায়। “গার্মেন্টসে কর্মরত নারীদের পাঁচ ঘণ্টার বেশি কাজ করতে দেবে না এমন কথা বলা হচ্ছে। তাহলে নারীরা কাজ না করলে খাবে কী? সরকার টাকা দেবে এ কথা পুরোপুরি প্রতারণা। কাজ না করলে কোনো সরকারই টাকা দেবে না,” বলেন তিনি। তিনি আরও বলেন, দেশ এগিয়ে নিতে নারী-পুরুষ সবার সমান অংশগ্রহণ দরকার।

“আমাদের দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। তাদের বাদ দিয়ে দেশ এগোতে পারে না,” যোগ করেন তিনি। জামায়াতকে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, “দাঁড়িপাল্লায় ভোট দিলে মানুষ বেহেশতে যাবে এ ধরনের কথা বলে সাধারণ মানুষকে ভুল পথে নেওয়া হচ্ছে।”নির্বাচনে হুমকি ও ভয়ভীতি প্রসঙ্গে তিনি বলেন, কেউ ধানের শীষ প্রতীকের পক্ষে কথা বলতে বাধা দিলে বা হুমকি দিলে তা জানাতে। “সরকার স্পষ্টভাবে বলেছে নির্বাচনে কাউকে ভয় দেখানো যাবে না। করলে ক্রিমিনাল অ্যাক্টে ব্যবস্থা নেওয়া হবে,” বলেন তিনি। সম্প্রীতির বার্তা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, “সনাতনি, হিন্দু ভাই বোনসহ সব ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে আমরা একটি সম্প্রীতির ঠাকুরগাঁও গড়তে চাই। এখানে কোনো ভেদাভেদ থাকবে না।

উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার কথা উল্লেখ করে তিনি ভোটারদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল