ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া

এক মঞ্চে জিনাত আমান, এক ক্যালেন্ডারে ঋতাভরী গ্ল্যামারের দুই প্রজন্ম মুখোমুখি

  • আপলোড সময় : ০২-০২-২০২৬ ০৭:৪০:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৬ ০৭:৪০:৫৩ অপরাহ্ন
এক মঞ্চে জিনাত আমান, এক ক্যালেন্ডারে ঋতাভরী গ্ল্যামারের দুই প্রজন্ম মুখোমুখি এক মঞ্চে জিনাত আমান, এক ক্যালেন্ডারে ঋতাভরী গ্ল্যামারের দুই প্রজন্ম মুখোমুখি
কিছু উপস্থিতি শুধু অতিথি হয়ে আসে না, তাঁরা মুহূর্তটাকে স্মরণীয় করে তোলে। ঠিক তেমনই এক সন্ধ্যার প্রতীক্ষায় শহর কলকাতা। যেখানে ক্যালেন্ডার লঞ্চ মানে শুধু পাতা ও ছবি নয়, বরং দুই প্রজন্মের সংলাপ।

একদিকে এভারগ্রিন গ্ল্যামারের প্রতীক জিনাত আমান, অন্যদিকে সময়ের সঙ্গে নিজেকে ভেঙে-গড়ে নেওয়া টলিউডের গ্ল্যাম কুইন ঋতাভরী চক্রবর্তী। এই মিলনেই জন্ম নিচ্ছে নতুন বছরের ক্যালেন্ডার, আর যার আলোচনার কেন্দ্রে শুধুই ঋতাভরী।টেলিভিশনের পর্দায় ‘ওগো বধূ সুন্দরী’ দিয়ে যে মেয়েটির অভিনয়জগতে পথচলা শুরু হয়েছিল, আজ তিনি বড় পর্দার পরিচিত মুখ। 

মাত্র পনেরো বছর বয়সে দর্শকের চোখে ধরা পড়া সেই কিশোরী, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ছাড়িয়ে গেছেন বারবার। অভিনয়ের পাশাপাশি মডেলিং আর ফটোশুটে তাঁর উপস্থিতি বরাবরই নজরকাড়া। ক্যামেরার সামনে দাঁড়ালে ঋতাভরী যেন অন্য এক ভাষায় কথা বলেন চোখে, ভঙ্গিতে, নিঃশ্বাসে।

এই ক্যালেন্ডার শুটে ঋতাভরী ধরা দিয়েছেন একেবারে ভিন্ন মেজাজে। খোলামেলা ব্ল্যাক বডিকন। উপস্থিতি যেন রোদ্দুরের মতো উজ্জ্বল, সাহসী, আত্মবিশ্বাসে ভরা। সেই ছবিগুলি ইতিমধ্যেই নেটপাড়ায় আগুন ছড়িয়েছে। প্রশংসায় ভাসছেন ক্যালেন্ডার গার্ল ঋতাভরী, ভক্তদের চোখ আটকে যাচ্ছে প্রতিটি ফ্রেমে। কালো রঙের বোল্ড পোশাকেও তিনি সমানভাবে চমক দিয়েছেন, প্রমাণ করে দিয়েছেন কেন তাঁকে ফ্যাশন আইকন বলা হয়। বোল্ড হোক বা সাবেক, ঋতাভরী জানেন কীভাবে নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলতে হয়।

হাই স্কুলে পড়ার সময় থেকেই মডেলিং দিয়ে কেরিয়ারের বীজ বপন করেছিলেন তিনি। আজ সেই পথ এসে মিশেছে এক পরিণত শিল্পীর আত্মবিশ্বাসে। নেটপাড়া মুখিয়ে রয়েছে চূড়ান্ত আউটপুটের জন্য কারণ এই ক্যালেন্ডার শুধু ছবি নয়, এটি ঋতাভরীর সময়কে ধরে রাখার এক প্রচেষ্টা।

আগামী ৩ ফেব্রুয়ারি ক্যালেন্ডার লঞ্চের পর প্রকাশ্যে আসবে তাঁর লেটেস্ট লুক। আর তার ঠিক পরের দিন, ৪ ফেব্রুয়ারি, সন্ধ্যা ছ’টায় কলকাতার এক নামকরা হোটেলে, এই ক্যালেন্ডারকে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করবেন বর্ষীয়ান বলিউড অভিনেত্রী জিনাত আমান। এক সন্ধ্যায় মিলবে অতীতের কিংবদন্তি গ্ল্যামার আর বর্তমানের আত্মবিশ্বাসী সৌন্দর্য একটি ক্যালেন্ডারের পাতায় বন্দি হয়ে যাবে সময়ের দুই প্রান্ত।

শেষ পর্যন্ত এই ক্যালেন্ডার শুধু ঋতাভরীর ছবি নয়, এটি তাঁর যাত্রার প্রতিচ্ছবি। আলো-ছায়ার ফাঁকে দাঁড়িয়ে থাকা এক অভিনেত্রী, যিনি জানেন কীভাবে নিজেকে নতুন করে আবিষ্কার করতে হয়। আর সেই আবিষ্কারের সাক্ষী হতে চলেছে কলকাতা জিনাত আমানের উপস্থিতিতে, ঋতাভরীর আলোয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান