ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

নিয়ামতপুরে ঘর ভাঙচুর করে লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ০২-০২-২০২৬ ০৭:৩৪:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৬ ০৭:৩৪:৫৮ অপরাহ্ন
নিয়ামতপুরে  ঘর ভাঙচুর করে লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন নিয়ামতপুরে ঘর ভাঙচুর করে লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন
নওগাঁর নিয়ামতপুরে ঘর ভাঙচুর করে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আরিফুল ইসলাম। করেছেন সংবাদ সম্মেলন। 

ভুক্তভোগীর নাম আরিফুল ইসলাম।  বাড়ি উপজেলার চৌধুরীপাড়া এলাকায়। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল তিনটায়  নিয়ামতপুর প্রেসক্লাবের হল রুমে তিনি সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে আরিফুল ইসলাম থানায় লিখিত অভিযোগ তুলে ধরে বলেন, উপজেলার 

 নিমদীঘি মৌজার একটি পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছচাষ করে আসছেন। মাছচাষের কাজে পুকুরপাড়ে একটি ঘর নির্মাণ করা হয়। যেখানে প্রায় ৪ লাখ টাকার মাছের খাবার মজুদ করা ছিল।

গত শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত  রাত আনুমানিক ৮টার দিকে প্রতিপক্ষরা সংঘবদ্ধভাবে তাঁর পুকুরপাড়ে হামলা চালায়। এ সময় প্রতিপক্ষ  পুকুরপাড়ে থাকা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। বাধা দিতে গেলে পুকুর ও ঘরের দায়িত্বে থাকা পাহারাদারদের আটকে রেখে ঘর ভাঙচুর করে এবং ঘরে থাকা মাছের খাবারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

এই ঘটনায় তার আনুমানিক ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর প্রতিপক্ষদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা তাঁকে বিভিন্ন অশালীন ভাষায় গালিগালাজ করে এবং হুমকি দিয়ে বলে,তোর যা করার কর, আমরা আরও ক্ষতি করব।

লিখিত অভিযোগ তুলে ধরে সংবাদ সম্মেলনে আরও জানানো হয় , প্রতিপক্ষরা ভুক্তভোগী আরিফুল ইসলামকে পুকুর ছেড়ে দিতে চাপ দিচ্ছে এবং তা না করলে আরও বড় ধরনের ক্ষতির হুমকি দিচ্ছে। এতে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আরও বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করেই তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এবং ইতোমধ্যে নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

সংবাদ সম্মেলন থেকে দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়।

এ ঘটনায় নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনার একটা অভিযোগ পেয়েছি।  তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার