ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৩ তানোরে শিশু ধর্ষণ চেস্টার অভিযোগে বৃদ্ধ আটক রাজশাহী মহানগরীতে নারীকে শ্লীলতাহানি ও মারপিটের অভিযোগে মামলার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২ রাজশাহী মহানগরীতে গাঁজা রাখা ও সেবনের অপরাধে গ্রেপ্তার ৩ মহানগরীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার সৌদির রাজধানী রিয়াধে ক্ষেপণাস্ত্র হানা! গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ, র‍্যালি ও লিফলেট বিতরণ নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ ২ কারবারী গ্রেপ্তার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না: সিভিল সার্জন চাঁদা না পেয়ে বাস কাউন্টারে হামলা, লুটের অভিযোগ চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার চারঘাটে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউজে ঢুকতে পারলেন না সিএনএনের সাংবাদিক ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ

গণভোট বিষয়ক সভায় পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ

  • আপলোড সময় : ০২-০২-২০২৬ ০৬:০৫:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৬ ০৬:০৫:০২ অপরাহ্ন
গণভোট বিষয়ক সভায় পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ গণভোট বিষয়ক সভায় পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত গণভোট বিষয়ক আলোচনা সভায় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ার উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এর নেতৃত্বে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, কর্মকর্তা ও শিক্ষার্থী জুলাই যোদ্ধাদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।

২ ফেব্রুয়ারি, সোমবার সকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নাকিব এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মাদ আনোয়ার হোসেন। উক্ত আলোচনা সভায় উত্তরবঙ্গের বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের পক্ষ থেকে পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের ২৬তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান (সৈকত) গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। মতবিনিময় সভায় পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে অংশগ্রহণ করেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, পরিচালক (অর্থ) আফসার আলী এফসিএমএ, শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ শহিদুল ইসলাম সরকার, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মোঃ হাবিব এহসানুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আলী হাসান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব হাসান খান, আইন বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মোঃ জাকির হোসেন, উপ-পরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মোঃ জাহেদুল আলম এবং জুলাই যোদ্ধা হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষার্থী মো: মেহেদী হাসান, বিবিএ, ২৬তম ব্যাচ, মো: আমিনুল হোসেন, সিএসই, ২০তম ব্যাচ ও মো: আশিফুল মুরাদ, সিই, ২১তম ব্যাচ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ

হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ