ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো, জামায়াতে ইসলামী প্রার্থী মিজানুর রহমান

  • আপলোড সময় : ০২-০২-২০২৬ ০৫:৩০:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৬ ০৫:৩০:২৬ অপরাহ্ন
আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো, জামায়াতে ইসলামী প্রার্থী মিজানুর রহমান আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো, জামায়াতে ইসলামী প্রার্থী মিজানুর রহমান
আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে।

আমরা কোনো চাঁদাবাজি করবোনা, কাউকে চাঁদাবাজি করতেও দেবোনা| আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো- রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জামায়াতে ইসলামী প্রার্থী মিজানুর রহমান। আমি নির্বাচিত হলে আমার নির্বাচনী এলাকায় কোনো রাস্তা কাঁচা থাকবেনা, রাণীশংকৈল হাসপাতালকে আমি ৩০০ বেডে উন্নীত করবো, শুকিয়ে যাওয়া কুলিক নদী খনন করবো।

আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই, আমরা শিক্ষা ব্যবস্থাকে সম্পুর্ণ ঢেলে সাজাবো, বেকারদেরকে বিনা টাকায় চাকুরি দেবো, দক্ষ জনশক্তি গড়ে তুলবো। আমি দু’ দুবার উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম, রাণীশংকৈল-পীরগঞ্জের উন্নয়ন নিয়ে আমার অনেক চিন্তা আছে। আমি নির্বাচিত হলে সাংবাদিকদেরকে পূর্ণ সহযোগিতা করবো, সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করতে পারবেন।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার ২ ফেব্রুয়ারি সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় এসব কথা বলেছেন ঠাকুরগাঁও-৩(রাণীশংকৈল-পীরগঞ্জ) আসনে
জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী নায়েবে আমীর মিজানুর রহমান। জেলা জামায়াতে ইসলামীর প্রেস ও মিডিয়া শাখার  আয়োজনে রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলীর সভাপতিত্বে সভায় রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) ও রানীশংকৈল প্রেসক্লাবের সদস্যসহ অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও জামায়াতে ইসলামী ও ঐক্যজোটের নেতাদের মধ্যে জামায়াতে ইসলামীর মোকাররম হোসেন, রফিকুল ইসলাম, আমানুল্লাহ আহমেদ, আবদুল মতিন, মোশাররফ হোসেন, জাহিদুর রহমান, রহিমউদ্দীন, সাব্বির আহমেদ, এনসিপি নেতা গোলাম মর্তুজা সেলিম ও সাদ্দাম হোসেন প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে প্রশ্নমূলক বক্তব্য দেন- সফিকুল ইসলাম শিল্পী, আশরাফুল আলম, হুমায়ুন কবির,খুরশিদ আলম শাওন, ফারুক আহমেদ, মোবারক আলী, আনোয়ারুল ইসলাম,এ,কে আজাদ, নাজমুল আলম, আব্দুল জব্বার প্রমুখ। সভা সঞ্চালনা করেন ছাত্র শিবির নেতা শাহ জামাল জুয়েল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি