ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা প্রচারের জন্য ছড়িয়ে দিয়েছেন? কী জানালেন আকাঙ্ক্ষা চমোলা? ৫৪ বছর বয়সেও তারুণ্য ধরে রেখেছেন টাবু, নিজেই জানালেন রহস্য  রাজশাহীর বাঘায় নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা প্রধান শিক্ষক নাটোরের হরিশপুরে বাসচাপায় ২ জন নিহত আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন খুন করে ভারতে পালিয়ে যাচ্ছিলেন দুই ভাই মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি পুলিশের হাতে কামড় দিয়ে পালাল মাদক কারবারি, অতঃপর.. রাজশাহীতে ২১-২৭ নভেম্বর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট বউ নিয়ে দুই ভাইয়ের থানার সামনে হাতাহাতি বিদায়ী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদকে রাসিকের বিদায় সংবর্ধনা ধুমধাম করে ১১২তম মেয়ের বিয়ে পাচার করা অর্থ ফেরত আনায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী বরেন্দ্র অঞ্চলের সেচ ও পানি ব্যবস্থাপনা পরিদর্শন করেন বিএমডিএ এর চেয়ারম্যান শরীফ উদ্দিন মুন্সীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই পুন্ড্র ইউনিভার্সিটিতে দিনব্যাপী কুরআনিক ফ্রুটস অ্যান্ড ফুডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত পাঁচবিবীতে ৮০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ বদলগাছীতে মোটরসাইকেল আরোহীর গায়ে আগুন দেওয়ার অভিযোগ, যুবক আটক কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

ভিডিওতে অভিনেত্রীর এক ঘোষণায় নেট দুনিয়া তোলপাড়

  • আপলোড সময় : ০২-০২-২০২৬ ০৩:২৩:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৬ ০৩:২৩:১০ অপরাহ্ন
ভিডিওতে অভিনেত্রীর এক ঘোষণায় নেট দুনিয়া তোলপাড় রুবিনা দিলাইক। ছবি: সংগৃহীত
বরাবরই আলোচনায় থাকতে পছন্দ করেন হিন্দি টিভির জনপ্রিয় অভিনেত্রী রুবিনা দিলাইক। তবে এবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন ‘ছোটি বহু’ খ্যাত এই তারকা। ভিডিওতে প্রিন্টেড শাড়ি পরা রুবিনাকে ক্যামেরার দিকে তাকিয়ে প্রথমে দীর্ঘশ্বাস ছাড়তে দেখা যায়, যেন তিনি বেশ দ্বিধাগ্রস্ত। এরপরই হঠাৎ হাসিমুখে বলে ওঠেন ‘আমি প্রেগন্যান্ট।’ ঠিক এই কথাটির পরই ভিডিওটি আচমকা শেষ হয়ে যায়।

রুবিনার এই ভিডিও ক্লিপটি মুহূর্তের মধ্যে অন্তর্জালে ভাইরাল হয়ে পড়ে। ভক্তদের অনেকেই প্রিয় অভিনেত্রীকে অভিনন্দন জানাচ্ছেন। তবে নেটিজেনদের বড় একটি অংশ বিষয়টিকে সন্দেহের চোখে দেখছেন। তাদের মতে, ভিডিওর ধরণ এবং আচমকা শেষ হয়ে যাওয়া দেখে মনে হচ্ছে এটি কোনো ব্র্যান্ড প্রচার বা নতুন কোনো প্রজেক্টের ঘোষণা হতে পারে। বিশেষ করে, এত বড় খবরে তিনি স্বামী অভিনব শুক্লাকে কেন ট্যাগ করেননি, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

৩৮ বছর বয়সী রুবিনা মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়ে আসার সময় পরিবারের বাধার মুখে পড়েছিলেন। পরে অবশ্য সেই বাধা কাটিয়ে ‘শক্তি-অস্তিত্ব কে এহসাস কি’ সিরিয়াল দিয়ে তুমুল জনপ্রিয়তা পান। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বলিউডেও কাজ করেছেন তিনি। রুবিনার এই প্রেগন্যন্সি ঘোষণা কি সত্যি, নাকি নিছকই কোনো প্রচার কৌশল-তা জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে ভক্তদের।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ২১-২৭ নভেম্বর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট

রাজশাহীতে ২১-২৭ নভেম্বর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট