ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬’- জিতলেন যারা

  • আপলোড সময় : ০২-০২-২০২৬ ০২:৫৯:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৬ ০২:৫৯:৩৬ অপরাহ্ন
‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬’- জিতলেন যারা ছবি: সংগৃহীত
সংগীত জগতের সবচেয়ে সম্মানজনক স্বীকৃতি গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবারের আসরে প্রধান বিভাগগুলোতে সাফল্য পেয়েছেন ব্যাড বানি, কেনড্রিক লামার, বিলি আইলিশ ও লেডি গাগা। 

রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্রিপ্টো ডট কম অ্যারেনায় জমকালো আয়োজনে এ পুরস্কারগুলো তুলে দেওয়া হয়।

‘ডেবি তিরার মাস ফোটোস’ অ্যালবামের জন্য ব্যাড বানি জিতেছেন গ্র্যামির সর্বোচ্চ সম্মান অ্যালবাম অব দ্য ইয়ার। র‍্যাপ তারকা কেনড্রিক লামার ‘লুথার’ গানের জন্য রেকর্ড অব দ্য ইয়ার এবং ‘জিএনএক্স’ অ্যালবামের জন্য সেরা র‍্যাপ অ্যালবামসহ একাধিক বিভাগে পুরস্কার অর্জন করেন।

অন্যদিকে, ‘ওয়াইল্ড ফ্লাওয়ার’ গানের সুবাদে সং অব দ্য ইয়ার জিতেছেন বিলি আইলিশ। পপ তারকা লেডি গাগা তার ‘মেহেম’ অ্যালবামের জন্য সেরা পপ ভোকাল অ্যালবামসহ দুটি পুরস্কার নিজের করে নেন।

তারকাবহুল এ আয়োজনটি টানা ষষ্ঠবারের মতো সঞ্চালনা করেন জনপ্রিয় কমেডিয়ান ট্রেভর নোয়া। মঞ্চে পুরস্কার তুলে দেন হ্যারি স্টাইলস, চার্লি এক্সসিএক্স ও শ্যাপেল রোয়ানের মতো তারকারা।

দক্ষিণ এশিয়ার সংগীতপ্রেমীদের নজর ছিল ভারতীয় শিল্পীদের দিকে। আনুশকা শঙ্কর, সিদ্ধান্ত ভাটিয়া, শক্তি ও চারু সুরি বিভিন্ন বিভাগে মনোনয়ন পেলেও এবছর কোনো পুরস্কার জিততে পারেননি।

একনজরে গ্র্যামি ২০২৬-এর প্রধান বিজয়ীরা
অ্যালবাম অব দ্য ইয়ার: ডেবি তিরার মাস ফোটোস — ব্যাড বানি
রেকর্ড অব দ্য ইয়ার: লুথার — কেনড্রিক লামার ও এসজেডএ
সং অব দ্য ইয়ার: ওয়াইল্ড ফ্লাওয়ার — বিলি আইলিশ
সেরা নতুন শিল্পী: অলিভিয়া ডিন
সেরা পপ ভোকাল অ্যালবাম: মেহেম — লেডি গাগা
সেরা র‍্যাপ অ্যালবাম: জিএনএক্স — কেনড্রিক লামার
সেরা রক অ্যালবাম: নেভার এনাফ — টার্নস্টাইল
সেরা মিউজিক ভিডিও: এনজাইটি — ডোয়েচি
সেরা অডিও বুক ও বর্ণনা: মেডিটেশন — দালাই লামা
এ ছাড়া কেনড্রিক লামার বেস্ট র‍্যাপ পারফরম্যান্স ও বেস্ট র‍্যাপ সং বিভাগেও পুরস্কার জিতেছেন। লেডি গাগা তার ‘আব্রাকাদাবরা’ গানের জন্য পেয়েছেন সেরা ড্যান্স-পপ রেকর্ডিং সম্মান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত