ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

ছোট বড় কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৫ ০৪:০৩:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৫ ০৪:০৩:৫৪ অপরাহ্ন
ছোট বড় কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি: সংগৃহীত
ছোট বড় কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না। পুটি, কাতলা, রুই, কাউকে ছাড় দেয়া হবে না। আইন সবার জন্য সমান। এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শুক্রবার (৬ জুন) সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে সারাদেশে নিরাপত্তার কোনো ঘাটনি নেই। পর্যাপ্ত নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে।

তিনি নাগরিকদের উদ্দেশ করে বলেন, কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটলে দ্রুত থানায় অভিযোগ দেবেন। কোনো থানা মামলা না নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, সকালে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, লঞ্চ ছেড়ে যাওয়ার সময় নিয়ে যারা যাত্রীদের সাথে প্রতারণা করে কালক্ষেপণ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। দুই-একটি লঞ্চের জন্য ঈদযাত্রা যেন দুর্ভোগে পরিণত না হয়।

উপদেষ্টা আরও বলেন, নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে লঞ্চের টিকিট। দুই-একটি বাদে অধিকাংশ লঞ্চই নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। গত ৫ দিনে ঘাট ছেড়েছে ৮২৪টি লঞ্চ। যেসব লঞ্চে ৮ লাখ দক্ষিণাঞ্চলের যাত্রী ঘরে ফিরেছেন বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক