ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

‘মোস্তাফিজকে বাদ দেওয়া ঠিক হয়নি, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে’

  • আপলোড সময় : ০২-০২-২০২৬ ০২:৪৩:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৬ ০২:৪৩:২৫ অপরাহ্ন
‘মোস্তাফিজকে বাদ দেওয়া ঠিক হয়নি, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে’ ছবি: সংগৃহীত
ঘটনার শুরু বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে। আইপিএল থেকে বাদ দেওয়া হয় এই টাইগার পেসারকে। এর জেরে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ভারতে ম্যাচ না খেলার অনুরোধ জানিয়েছিল, তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। 

বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এত ঘটনার মূলে মোস্তাফিজ। টাইগার এই পেসারকে আইপিএল থেকে বাদ দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন ভারতীয় কংগ্রেস নেতা শশী থারুর। 

ভারতীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ভারতীয় এই কংগ্রেস নেতা বলেন, 'সত্যি বলতে, এটা খুবই লজ্জাজনক যে, খেলাধুলাকে এভাবে রাজনীতির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। আমি মনে করি না যে মোস্তাফিজের কলকাতার হয়ে আইপিএল খেলার চুক্তি বাতিল করা উচিৎ ছিল। এটা খুবই দুর্ভাগ্যজনক ছিল।' 

বাংলাদেশের বিশ্বকাপ বয়কট করার সিদ্ধান্ত অতিরঞ্জিত ছিল বলে মনে করেন শশী থারুর। তিনি বলেন, 'রাজনীতিতে হস্তক্ষেপ, আমার মনে হয় বাংলাদেশিদের প্রতিক্রিয়া ছিল অতিরঞ্জিত। কিন্তু এটি একই প্রতিফলন। পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সংহতি প্রদর্শনের চেষ্টা করছে। পুরো বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।'

তিনি আরও বলেন, 'আমার মনে হয় আমাদের সত্যিই এই বোঝার প্রয়োজন যে খেলাধুলা, বিশেষ করে ক্রিকেটের মতো খেলা, যা সকল মানুষের কাছে এত গুরুত্বপূর্ণ, অন্তত খেলার মাঠে আমাদের একত্রিত করার একটি মাধ্যম হওয়া উচিত। আমি সত্যি বলতে চাই যে এটি এখন সংশ্লিষ্ট সকলের জন্য জরুরি ভিত্তিতে একে অপরের সঙ্গে যোগাযোগ করার জন্য একটি সতর্কবার্তা। আইসিসি হতে পারে এর প্ল্যাটফর্ম।' 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ