ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

লিপলাইনারের কারিকুরিতেই চওড়া দেখাবে ওষ্ঠ, জানুন কৌশল

  • আপলোড সময় : ০২-০২-২০২৬ ০২:৩৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৬ ০২:৩৬:৫৯ অপরাহ্ন
লিপলাইনারের কারিকুরিতেই চওড়া দেখাবে ওষ্ঠ, জানুন কৌশল ফাইল ফটো
পাতলা ওষ্ঠাধর নয়, বরং পুরু, ঈষৎ ফোলা ঠোঁটেই মন মজেছে তরুণ প্রজন্মের। বলিউড থেকে টলিউডে বেশ কয়েক বছর ধরেই সেই হাওয়া। অনেক অভিনেত্রী, তারকাই মনের মতো ঠোঁট পেতে অস্ত্রোপচার বা ফিলার-সহ আধুনিক চিকিৎসা পদ্ধতির সাহায্য নিচ্ছেন। তবে সে সব স্থায়ীভাবে ঠোঁটের আকার বদলের জন্য।

তবে এই সব ঝক্কি এবং খরচ এড়িয়ে যদি ঠোঁট চওড়া বা সরু করতে চান কিংবা দিতে চান মনের মতে আকার, তা হলে মাত্র ২ মিনিটেই মুশকিল আসান করতে পারে লিপলাইনার। শুধু শিখে নিতে হবে সঠিক কৌশল।

ঠোঁট চওড়া দেখানোর কৌশল: ওষ্ঠের ঠিক মাঝ বরাবর যে খাঁজের মতো অংশটি থাক তার সামান্য উপর দিয়ে ঠোঁট আঁকতে হবে। কিছুটা ধনুকের মতো আকৃতি করে লাইনার দিয়ে তা ঠোঁটের দুই প্রান্তে মিলিয়ে দিন। একই ভাবে অধরেও লিপলাইনার টানতে হবে একটু বাইরে দিয়ে। পরের কাজ হল লিপলাইনারের সাহায্যে ঠোঁট প্রান্ত থেকে ভরাট করে দেওয়া। সবশেষে মানানসই লিপস্টিক এবং লিপ জেল ব্যবহার করুন। এতে ওষ্ঠাধর বড় বা চওড়া হবে না, শুধু দৃষ্টিবিভ্রমের জন্য তা চওড়া এবং ফোলা দেখাবে।

পাতলা ঠোঁটের কারিকুরি: চওড়া ঠোঁট যদি অপছন্দ হয়, তা হলে তা পাতলা করারও কৌশল আছে। লিপলাইনারের টানেই বদলে যাবে ওষ্ঠাধরের আকার। ঠোঁট পাতলা এবং সরু দেখাতে চাইলে লিপলাইনারের টান দিতে হবে ঠোঁট ছেড়ে একটু ভিতরের দিকে। এটি হবে আগেরটির ঠিক উল্টো। তারপর লিপলাইনার এবং লিপস্টিক দিয়ে তা ভরাট করতে হবে। যেহেতু ঠোঁট একটু সরু করে এঁকে তা ভরাট করা হচ্ছে, তাই এতে ওষ্ঠাধর দেখাবে সরু এবং পাতলা।

কী ভাবে ঠোঁট দেখাবে আকর্ষণীয়?
প্রস্তুতি: লাইনার বা লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁটের যত্ন জরুরি। ফাটা, শুষ্ক ঠোঁটে কোনও কারিকুরি সুন্দর দেখাবে না। তাই প্রথমে ঠোঁট স্ক্রাব করে লিপ বাম লাগিয়ে নিন।তা করতে হবে মেকআপ শুরু করার অন্তত আধ ঘণ্টা আগে।

লাইনার: নরম এবং ক্রিমের মতো লিপলাইনার বেছে নিন। যে রঙের লিপস্টিক ব্যবহার করতে চাইছেন তার সঙ্গে যেন লিপলাইনারের রঙের সামঞ্জস্য থাকে।

ব্লেন্ডিং জরুরি: লিপলাইনার দিয়ে আউটলাইন করার পর তা ঠোঁটের সঙ্গে মিশিয়ে দেওয়া জরুরি। তার পর লিপস্টিক দিয়ে ভরাট করে নিন।

লিপলাইনারের এই কৌশলে খুব সহজে পছন্দমতো ঠোঁট আঁকা যায়, অথচ চট করে তা বোঝার উপায় থাকে না। রূপটানে তা ভিন্ন মাত্রা যোগ করে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি