ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত জিয়াউর রহমানে দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত সিংড়ার চলনবিলে জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা!

ত্বকের উজ্জ্বলতা ফেরাতে কাজে লাগাতে পারেন বিট

  • আপলোড সময় : ০২-০২-২০২৬ ০২:৩৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৬ ০২:৩৩:১৭ অপরাহ্ন
ত্বকের উজ্জ্বলতা ফেরাতে কাজে লাগাতে পারেন বিট ছবি: সংগৃহীত
শীতের রোদ গায়ে মেখে বসে থাকতে মন্দ লাগে না। তা ছাড়া, শীতে রোদ না মাখলে ভিটামিন ডি ঠিক করে পাওয়া যায় না। তবে ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে পেলেও এতে ত্বক পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে। অনেকেই শীতকালে ঘুরতে যান। শীতে সানস্ক্রিন মাখার প্রয়োজন নেই, অনেকের এমনটাই ধারণা। অথচ সানস্ক্রিন না মাখলে ত্বকে ট্যান প়ড়তে শুরু করে। গ্রীষ্মের চেয়ে শীতের রোদে ট্যান পড়ে বেশি। অনেকেই এটা মানতে চান না। তাই শীত ফুরোনোর আগেই ত্বকে কালচে ছোপ পড়ে যায়। শীতকালীন ট্যান তুলতে পার্লারে যাওয়ার দরকার নেই। ঘরোয়া টোটকাতেই ট্যান তুলে ফেলতে পারেন।

ট্যান তুলতে কাজে লাগাতে পারেন বিট। ট্যান দূর করার জন্য মুলতানি মাটি, বিটের পাউডার, মধু আর দুধ দিয়ে একটি প্যাক বানিয়ে সপ্তাহে দু’তিন বার ব্যবহার করুন। মিনিট পনেরো প্যাকটি মুখে লাগিয়ে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন, ট্যানের সমস্যা দূর হবে। হাত-পায়ের ট্যান দূর করতেও এই প্যাক ব্যবহার করতে পারেন।

শীতের সব্জি বিট এখন বছরভরই পাওয়া যায়। বিটের রস শরীরের জন্য খুব উপকারী। ভিটামিন ও অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর বিট বলিরেখা দূর করতে, দাগছোপ কমাতে সাহায্য করে। চোখের তলায় কালচে দাগও দূর করে এটি। ঠোঁটের কালচে দাগ দূর হতে পারে বিটের গুণে। ত্বক আর্দ্র রাখতে, প্রদাহ কমাতে ও ত্বকের ছোটখাটো সংক্রমণ রুখতেও এটি কার্যকর।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত