ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত রাণীনগরে মাদক সেবির ৬মাসের কারাদন্ড ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে গোদাগাড়ীতে বিক্ষোভ, অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার নগরীর খড়খড়ি কমলাপুরে জমি বিরোধে সংঘর্ষ, ব্যবসায়ীর মৃত্যু বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ​নগর উন্নয়নে খাসজমি চায় রাসিক নগরীর কেদুর মোড়ে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ মতিহারে সীমানা নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ৫, হাসপাতালে ভর্তি ২ নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮ আটকের পরে হাতে, পায়ে আঘাতের চিহ্ন! ভিডিয়ো ভাগ করলেন আমিরের ভাইঝি জেন মেরি খান ওজন তো কমবেই, খেলে ফ্যাটি লিভারও সারবে, ১৫ মিনিটে বানিয়ে নিন তিন রকম স্যালাড পেট টানটান হবে, কমবে নিতম্ব-পায়ের মেদও, নটরাজাসনের সহজ পদ্ধতি শেখালেন মলাইকা ডিমের চেয়েও প্রোটিন বেশি, সঙ্গে মিলবে ফাইবার, কোন খাবারে পাবেন পুষ্টির যুগলবন্দি ৪০-এর পরেও ত্বকে চাই যৌবনের জেল্লা? রোজের ডায়েটে যোগ করুন মাত্র ৩টি খাবার হোটেলে দেহব্যবসার সন্ধান, পুলিশের অভিযানে উদ্ধার টেলিভিশন অভিনেত্রী পাকিস্তানের করাচিতে ১৪৪ ধারা জারি ২০৫০ সালে বদলে যাবে যুক্তরাষ্ট্রের বাড়িঘর, রোবটে তৈরি হবে শহর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ

বিয়ে নিয়ে জল্পনা পরিষ্কার করলেন রশ্মিকা!

  • আপলোড সময় : ০২-০২-২০২৬ ০২:৩০:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৬ ০২:৩০:২৩ অপরাহ্ন
বিয়ে নিয়ে জল্পনা পরিষ্কার করলেন রশ্মিকা! ছবি: সংগৃহীত
২ ফেব্রুয়ারি উদয়পুরে বিয়ে করছেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা, এমনই খবর ছড়িয়েছিল রবিবার। সেই জল্পনা নিজেই পরিষ্কার করলেন রশ্মিকা। সংবাদমাধ্যমকে নিজেই স্পষ্ট করলেন অভিনেত্রী, মোটেই তাঁরা ২ ফেব্রুয়ারি বিয়ে করছেন না।

প্রথম থেকেই শোনা যাচ্ছিল, ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ গাঁটছড়া বাঁধছেন বিজয় ও রশ্মিকা। ২ ফেব্রুয়ারি বিয়ের খবর মিথ্যা, রশ্মিকা জানিয়ে দেওয়ার পরে ফের ২৬ ফেব্রুয়ারির অপেক্ষায় তাঁর অনুরাগীরা। উদয়পুরেই বিয়ের আসর বসবে বলেও জল্পনা তৈরি হয়েছে। তবে বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত আড়ম্বর থাকছে না বলে জানা গিয়েছে। রশ্মিকা ও বিজয়ের পরিবারের ঘনিষ্ঠ ও পরিজনেরাই কেবল উপস্থিত থাকবেন বলে খবর। বিনোদনজগৎ থেকে হাতেগোনা কয়েক জন থাকবেন বলেও শোনা যাচ্ছে। শান্তিপূর্ণ ভাবে বিয়ের সমস্ত রীতি পালন করতে চান রশ্মিকা ও বিজয়। তাই ছবিশিকারি বা সংবাদমাধ্যমকেও এড়িয়ে যেতে চাইছেন তাঁরা।

কিন্তু প্রীতিভোজে থাকবে জাঁকজমক। হায়দরাবাদে বিয়ের কয়েক দিন পরে প্রীতিভোজের আসর বসবে। এই অনুষ্ঠানে বিনোদনজগতের বহু তারকাই উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

গত বছর অক্টোবরে রশ্মিকা ও বিজয়ের বাগ্‌দানের খবর ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। গোপনেই নাকি পারিবারিক আবহে তাঁরা বাগ্‌দান সারেন। এই প্রসঙ্গে সেই সময়ে এক সাক্ষাৎকারে ‘পুষ্পা’ খ্যাত অভিনেত্রী বলেছিলেন, “বিয়ে নিয়ে আমি কিছুই স্বীকার বা অস্বীকার করব না। যখন বলার, তখন আমরা নিজেরাই বলব।”

ব্যক্তিগত জীবনে কাজ নিয়ে তাঁরা আলোচনা করেন? এই প্রসঙ্গেও কথা বলেছিলেন রশ্মিকা। তিনি সেই সাক্ষাৎকারে বলেছিলেন, “বাড়িতে আমি কাজ নিয়ে কোনও আলোচনা করি না। অন্তত ৮০ শতাংশ সময় আমি কাজ নিয়ে কোনও আলোচনা করি না। তবে কাজের জায়গায় কোনও সমস্যা হলে অবশ্যই আমি কথা বলি এবং সাহায্যও চাই (বিজয়ের থেকে)। আমি কাজে সাধারণত নিজের ১০০ শতাংশ দিই। কিন্তু বাড়ি ফিরে এলে আমি শুধুই তখন পরিবারের।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮

নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮