ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

মাছ ধরার জালের ফাঁদ পেতে রাশিয়া সেনার ড্রোন হানা ঠেকাচ্ছে ইউক্রেন

  • আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৮:৩৫:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৮:৩৫:৫১ অপরাহ্ন
মাছ ধরার জালের ফাঁদ পেতে রাশিয়া সেনার ড্রোন হানা ঠেকাচ্ছে ইউক্রেন মাছ ধরার জালের ফাঁদ পেতে রাশিয়া সেনার ড্রোন হানা ঠেকাচ্ছে ইউক্রেন
রুশ ফৌজের ড্রোন হামলা ঠেকাতে এ বার মাছ ধরার জালকে হাতিয়ার করেছে ইউক্রেন ফৌজ। বিশেষত সে দেশের প্রধান সড়কগুলিকে রক্ষা করতে ঘেরা হচ্ছে মাঝ ধরা জালের ‘বর্মে’! ডেনমার্ক এবং সুইডেন-সহ স্ক্যান্ডিনেভিয়ার বিভিন্ন দেশের মাছ ধরার জাহাজগুলির বাতিল জাল এ ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানাচ্ছে।

গত বছর থেকেই থেকেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির বাহিনী রুশ ড্রোন হামলা প্রতিরোধে মাছধরা জাল ব্যবহারের অভিনব পদ্ধতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছিল। তা যথেষ্ট কার্যকর হয়েছে বলে প্রকাশিত রিপোর্টে দাবি। মূলত, দু’ভাবে ব্যবহৃত হচ্ছে সমুদ্রে মাছ ধরার কাজে ব্যবহৃত সেই সব শক্তপোক্ত জাল প্রথমত, আত্মঘাতী ড্রোনের হামলা ঠেকাতে। দ্বিতীয়ত, নজরদারি ও বোমা-ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন ধরার ফাঁদ হিসেবে। রুশ ড্রোন হামলার প্রধান লক্ষ্য ইউক্রেনীয় সেনার রসদ সরবরাহের পথ ও ঘাঁটি। সামনের সারির ইউনিটগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়াই এমন হামলার উদ্দেশ্য। এই পরিস্থিতিতে ‘জীবনের রাস্তা’ রক্ষা করতে ঘেরা হচ্ছে জাল।

এর পাশাপাশি সেনাঘাঁটি, হাসপাতাল এমনকি, বেসামরিক এলাকাতেও নিয়মিত ড্রোন হামলার ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে অসামরিক গুরুত্বপূর্ণ স্থানগুলি ঘিরে ইস্পাতের খুঁটি বা গাছ থেকে জাল টাঙাচ্ছে ইউক্রেন সেনা। অধিকাংশ ক্ষেত্রেই রুশ আত্মঘাতী ড্রোন সেই জালে আটকে গিয়ে ফেটে যাচ্ছে। ফলে বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হচ্ছে। ইউক্রেনীয় সেনাদের জীবন রক্ষা পাচ্ছে। এ ছাড়া, উঁচু গাছ বা শহরাঞ্চলের বহুতলে উল্লম্ব ভাবে জাল টাঙিয়ে ‘ড্রোন ধরার ফাঁদ’ হিসাবে ব্যবহার করা হচ্ছে। রুশ হামলার অন্যতম নিশানা খেরসন শহরের সামরিক প্রশাসনের উপপ্রধান ওলেজান্দার টোলোকোননিকভ সিএনএন প্রতিনিধিকে বলেছেন, ‘‘বিভিন্ন রাস্তা ও গুরুত্বপূর্ণ অঞ্চল সুরক্ষিত করার কাজ চলছে। ইতিমধ্যেই অধিকাংশ সড়ক জালের মাধ্যমে সুরক্ষিত করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ