ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাশিয়াডাঙ্গা থানায় গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রুয়েটে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’

মার্কিন নৌবহর পশ্চিম এশিয়ায় পৌঁছে যেতেই আক্রমণাত্মক ইরান! হরমুজ প্রণালীতে শুরু হয়ে গেল যুদ্ধ মহড়া

  • আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৮:৩০:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৮:৩০:৫৩ অপরাহ্ন
মার্কিন নৌবহর পশ্চিম এশিয়ায় পৌঁছে যেতেই আক্রমণাত্মক ইরান! হরমুজ প্রণালীতে শুরু হয়ে গেল যুদ্ধ মহড়া মার্কিন নৌবহর পশ্চিম এশিয়ায় পৌঁছে যেতেই আক্রমণাত্মক ইরান! হরমুজ প্রণালীতে শুরু হয়ে গেল যুদ্ধ মহড়া
মার্কিন চাপের মুখে এ বার পাল্টা পদক্ষেপ করল ইরান। রবিবার থেকে আয়াতোল্লা খামেনেইয়ের নৌবাহিনী হরমুজ প্রণালীতে শুরু করেছে নৌযুদ্ধের মহড়া। এই ঘটনার জেরে পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে দক্ষিণ চিন সাগর থেকে যাত্রা শুরু করেছিল মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন! নিমিৎজ-শ্রেণির এই রণতরীর সঙ্গী তিনটি আর্লে বার্ক-শ্রেণির ডেস্ট্রয়ারও পশ্চিম এশিয়ার উদ্দেশে রওনা দিয়েছিল। গত সপ্তাহে তারা ইরান উপকূলের অদূরে ঘাঁটি গেড়েছে। এই আবহে এ বার হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সামরিক শক্তি প্রদর্শনের পথে হাঁটল ইরান।

তেহরান শনিবার রাতে ঘোষণা করছে, রবিবার ও সোমবার হরমুজ প্রণালিতে ‘লাইভ ফায়ার ড্রিল’ (সরাসরি গোলাবর্ষণ মহড়া) চালানো হবে। সামরিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ইরানের নজর হরমুজে থাকার প্রধান কারণ হল— এটি এমন এক সংকীর্ণ জলপথ, যেখানে সামান্য অস্থিরতাও বিশ্ব জ্বালানি বাজার ও আন্তর্জাতিক জলপথ পরিবহণ ব্যবস্থায় আঘাত হানতে পারে। সেই কৌশলগত অবস্থানের সুযোগ নিয়েই পাল্টা আগ্রাসনের পথে হাঁটতে চাইছে খামেনেইয়ের দেশ। প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া গণবিক্ষোভে ইরানে প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। কয়েকটি মানবাধিকার সংগঠনের দাবি, ১৫ হাজারের বেশি বিক্ষোভকারীকে খুন করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেইয়ের বাহিনী। এই পরিস্থিতি ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। আর তার মধ্যেই এ বার শুরু হল সমুদ্রে পেশি প্রদর্শন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন