ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউজে ঢুকতে পারলেন না সিএনএনের সাংবাদিক ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ দীপিকা-রণবীর দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন তানোরের একটি মাটির রাস্তায় হাজারো মানুষের দুর্ভোগ নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ ডিসি কাজী শহিদুল ইসলামের মহানুভবতা ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে দুই শতাধিক তালবীজ রোপণ পুঠিয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত পুঠিয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত নওগাঁর পত্নীতলায় আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ বিতরণ ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত গুরুদাসপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৪ অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়.... নানা কর্মসূচীর মধ্যেদিয়ে গাবতলীতে মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুজন গ্রেপ্তার রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা রাসায়নিক সার উদ্ধার, মালিকানা নিয়ে রহস্য ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ রাজশাহী কোর্ট কলেজ সরকারীকরণের উদ্যোগ নেওয়া হবে ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ

জয়পুরহাটের দেবীপুর সরিষাক্ষেত থেকে স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৮:২২:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৮:২২:১০ অপরাহ্ন
জয়পুরহাটের দেবীপুর সরিষাক্ষেত থেকে স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার জয়পুরহাটের দেবীপুর সরিষাক্ষেত থেকে স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধারজয়পুরহাট সরিষাক্ষেত থেকে স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার
জয়পুরহাটে একটি সরিষার ক্ষেত থেকে এক স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট পৌরসভার পূর্ব দেবীপুর এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।   

মৃত ওই শিক্ষার্থীর নাম তাইফ হাসান (১৬)। সে নওগাঁর ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামের মৃত তুহিন হোসেনের ছেলে এবং জগদুল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
 
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত শনিবার গ্রামের বাড়ি ধামইরহাট যাওয়ার উদ্দেশে তাইফ তার মাকে নিয়ে বাসযোগে ঢাকা থেকে ফিরছিলেন। রাত আটটার দিকে তারা জয়পুরহাট শহরে বাস থেকে নামে। এসময় পানি পান করার কথা বলে তাইফ তার মায়ের কাছ থেকে হারিয়ে যায়।

পরে রবিবার দুপুরে সরিষাক্ষেত থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাইফ হাসানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক

রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক