ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৃথক ৬ অভিযানে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট, মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ৫ লক্ষ্মীপুরে হোটেল কর্মচারীকে তুলে নিয়ে মারধর, ছুরিকাঘাতের অভিযোগ কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ জামায়েত সমর্থিত নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অবৈধভাবে সার মজুদ প্রতিবাদ করায় কৃষককে প্রহার মোহনপুরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা পুকুর খনন নিয়ে ভ্রাম্যমাণ আদালতের হয়রানির অভিযোগ, ডিসির কাছে লিখিত আবেদন রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনে জোর প্রস্তুতি, ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা পুঠিয়ায় ১২ উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার রাজশাহীতে ইয়াবা ও নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানে ৮৫ জন গ্রেফতার; বিপুল মাদক উদ্ধার কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ভিপির ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা তিন সাংবাদিক সংগঠনের শিশুর স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন খাওয়াবেন যেসব খাবার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান বাসের ধাক্কায় পিষ্ট সিএনজি ও ইজিবাইক, আহত ১০ পাট ধোয়ার সময় পুকুরে পড়ে ৩৫ বছরের যুবকের মৃত্যু পদ্মায় নৌকাডুবি: ২৪ ঘণ্টা পরও নিখোঁজ বাবা-ছেলের সন্ধান মেলেনি সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩টি মর্টার শেল কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

সমাজমাধ্যমে ‘নিষ্ক্রিয়’ হবেন, কেন এমন সিদ্ধান্ত নিলেন দেবচন্দ্রিমা

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৫ ০৩:৫৫:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৫ ০৩:৫৫:১১ অপরাহ্ন
সমাজমাধ্যমে ‘নিষ্ক্রিয়’ হবেন, কেন এমন সিদ্ধান্ত নিলেন দেবচন্দ্রিমা ছবি: সংগৃহীত
বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায়। সমাজমাধ্যমের পাতায় তাঁর বিপুল প্রতিপত্তি। ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকে তাঁর অনুরাগী সংখ্যা প্রচুর। এই মাধ্যমেই দর্শকের সঙ্গে যোগাযোগ রাখেন দেবচন্দ্রিমা। অনেক বিজ্ঞাপনও করেন তিনি। অভিনয়ের পাশাপাশি সমাজমাধ্যমের পাতা তাঁর রোজগারের আরও একটি মাধ্যম। এ বার এই মাধ্যম থেকেই ‘বিরতি’ নেওয়ার ঘোষণা করলেন অভিনেত্রী।

দেবচন্দ্রিমার রিল ভিডিয়ো, ঘুরতে যাওয়ার ভিডিয়ো, প্রতি দিনের শুটিংয়ের নানা মুহূর্ত ইনস্টাগ্রামে দেখতে পান দর্শক। সেখানে ইনস্টাগ্রাম বা ফেসবুকের পাতায় কেন সক্রিয় না থাকার সিদ্ধান্ত নিয়েছেন দেবচন্দ্রিমা? সেই কারণও জানিয়েছেন অভিনেত্রী। ইদ পর্যন্ত তিনি আর ইনস্টাগ্রাম বা ফেসবুক ঘাঁটাঘাঁটি করবেন না বলে জানিয়েছেন।

অভিনেত্রী লেখেন, “ইদ পর্যন্ত আমি নিজেকে ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে দূরে রাখব।” দেবচন্দ্রিমার বাড়িতে আছে দুই পোষ্য। একটির নাম ডলার। আর অন্যটি হল ইউরো। তাদের অনেক ভিডিয়ো দেখা যায় অভিনেত্রীর ইনস্টাগ্রামের পাতায়। যা দেখে বোঝা যায় পশুদের প্রতি তাঁর কেমন অনুভূতি! নেটাগরিকদের একাংশ মনে করছেন, সারা বছর চারদিকে নানা ভাবে পশুহত্যা হয়। তাঁর বাড়িতে দুই পোষ্য আছে। ফলে আরও বেশি মনখারাপ হচ্ছে দেবচন্দ্রিমার। যতই তিনি সমাজমাধ্যম থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিন না কেন, তা তাঁর কাজের উপর কোনও প্রভাব ফেলবে না বলেই তিনি জানান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার