ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে

নির্বাচনের সময় মোবাইল ব্যাংকিংয়ে অর্থ লেনদেনে আসছে নতুন নির্দেশনা

  • আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৭:৩০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৭:৩০:৪২ অপরাহ্ন
নির্বাচনের সময় মোবাইল ব্যাংকিংয়ে অর্থ লেনদেনে আসছে নতুন নির্দেশনা নির্বাচনের সময় মোবাইল ব্যাংকিংয়ে অর্থ লেনদেনে আসছে নতুন নির্দেশনা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেনে কড়াকড়ি আরোপের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ উদ্যোগ কার্যকর হলে বিকাশ, রকেট, নগদসহ সব এমএফএস প্ল্যাটফর্মে লেনদেনের সীমা কমিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে।

নতুন এই পরিকল্পনা অনুযায়ী, বিধিনিষেধ চলাকালীন একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন। তবে প্রতিবার লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা হবে ১ হাজার টাকা।

এছাড়া, এ বিধিনিষেধ চলাকালীন ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে একে অপরকে অর্থ স্থানান্তর সেবা সাময়িকভাবে স্থগিত রাখা হবে। তবে এই নিষেধাজ্ঞা শুধুমাত্র একজন সাধারণ গ্রাহক থেকে অন্য গ্রাহকের কাছে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথ্যমতে, এই বিধিনিষেধ আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকতে পারে।

রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নির্বাচনকালীন এমএফএস এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা পরিচালনার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেবে কেন্দ্রীয় ব্যাংক।

তিনি জানান, তাদের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট বিএফআইইউ (বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট) থেকে একটি চিঠি পেয়েছে এবং তার ভিত্তিতে নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় ব্যাখ্যা চাওয়া হয়েছে। নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পাওয়ার পরপরই এ বিষয়ে দ্রুত একটি সার্কুলার জারি করা হবে।

নিয়ন্ত্রণ সংস্থাটির কর্মকর্তাদের মতে, সিটিআরে কোনো অস্বাভাবিক লেনদেন ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যাংককে প্রথমে ব্যবস্থা নিতে হবে। এতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমান ও প্রস্তাবিত এমএফএস সীমা
বর্তমানে বিকাশ, রকেট ও নগদের গ্রাহকেরা দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং মাসে তিন লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। দৈনিক সর্বোচ্চ ৫০টি ও মাসে ১০০টি লেনদেনের সুযোগ রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক