ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

সেজে উঠছে প্রাসাদ, রাত পোহালেই বিয়ে? রশ্মিকা-বিজয়কে ঘিরে নয়া জল্পনা

  • আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৭:১৪:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৭:১৪:৩১ অপরাহ্ন
সেজে উঠছে প্রাসাদ, রাত পোহালেই বিয়ে? রশ্মিকা-বিজয়কে ঘিরে নয়া জল্পনা সেজে উঠছে প্রাসাদ, রাত পোহালেই বিয়ে? রশ্মিকা-বিজয়কে ঘিরে নয়া জল্পনা
দক্ষিণী চলচ্চিত্র জগতের সবচেয়ে চর্চিত জুটি রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডার বিয়ে নিয়ে ফের জল্পনা তুঙ্গে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে শোরগোল নেটপাড়ায়। সেই ভিডিও অনুযায়ী, ২ ফেব্রুয়ারিতেই নাকি চার হাত এক হতে চলেছে ‘ডিয়ার কমরেড’ জুটির। আর এই খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

যদিও এর আগে শোনা গিয়েছিল, আগামী ২৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন রশ্মিকা ও বিজয়। অক্টোবরে নাকি গোপনে বাগ্‌দানও সেরে ফেলেছেন তাঁরা। তবে সেই নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি এই দুই তারকা। বিয়ের তারিখ নিয়েও তাঁরা সম্পূর্ণ নীরবতা বজায় রেখেছেন।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও থেকেই এবার নতুন করে জল্পনার সূত্রপাত। ভিডিওতে দেখা যাচ্ছে, রাজস্থানের উদয়পুরে একটি রাজবাড়িতে জোরকদমে সাজসজ্জার কাজ চলছে। ঝাড়বাতি, ফুলের তোড়া ও আলোর রোশনাইয়ে বিয়ের আসর যেন প্রায় প্রস্তুত। ভিডিওটি শেয়ার করেছেন তান্যা নামে এক নেটিজেন, যিনি বর্তমানে উদয়পুরে ট্রিপ করছেন।

ভিডিওতে তান্যা দাবি করেন, তিনি উদয়পুরের রাজবাড়িতেই রয়েছেন, যেখানে একটি বড় বিয়ের আয়োজন হচ্ছে। তাঁর কথায়, “আমরা জানতে পেরেছি এখানে রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডার বিয়ের প্রস্তুতি চলছে। ২ ফেব্রুয়ারি ওদের বিয়ে হচ্ছে।” তাঁর এই বক্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল পড়ে যায় অনুরাগীদের মধ্যে।

তবে এই জল্পনার মাঝেই রশ্মিকা ও বিজয়ের ঘনিষ্ঠ সূত্রে এক ভিন্ন তথ্য সামনে আসে। সংবাদমাধ্যমকে ওই সূত্র স্পষ্ট জানায়, ২ ফেব্রুয়ারি তাঁদের বিয়ে হওয়ার কোনও পরিকল্পনা নেই। এই খবর পুরোপুরি গুজব। সূত্রের দাবি অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারিতেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন এই তারকা জুটি।

এমনকী বিয়ের পর হায়দরাবাদে একটি রাজকীয় প্রীতিভোজেরও আয়োজন করা হচ্ছে বলে জানা গিয়েছে। যদিও এই বিষয়েও এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি বিজয় বা রশ্মিকা। ফলে আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত বিয়ের তারিখ নিয়ে জল্পনা যে আরও চলবে, তা বলাই বাহুল্য।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড