ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

মেয়েকে কোলে নিয়ে হাসপাতালে পৌঁছতেই ভক্তদের ভিড়ে আটকে পড়লেন অভিনেতা

  • আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৭:০৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৭:০৭:১১ অপরাহ্ন
মেয়েকে কোলে নিয়ে হাসপাতালে পৌঁছতেই ভক্তদের ভিড়ে আটকে পড়লেন অভিনেতা মেয়েকে কোলে নিয়ে হাসপাতালে পৌঁছতেই ভক্তদের ভিড়ে আটকে পড়লেন অভিনেতা
যমজ সন্তানের জন্ম দিয়েছেন দক্ষিণী অভিনেতা রামচরণের স্ত্রী উপাসনা। রবিবার তাঁদের দেখতে গিয়ে হাসপাতালে ভিড়ের মধ্যে মেয়েকে নিয়ে আটকে পড়েন অভিনেতা। এদিন সকালে মেয়ে ক্লিন কারাকে (Klin Kaara) কোলে নিয়ে হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে পৌঁছন রামচরণ। সেইসময় তাঁকে দেখতে হাসপাতালের বাইরে অনুরাগীদের ভিড় জমে যায়। সেখান থেকে বেরিয়ে আসতে গিয়ে কার্যত হেনস্থার শিকার হন রামচরণ ও তাঁর ছোট্ট মেয়ে। পুরো ঘটনাটি ভিডিও হয়ে ভাইরাল হতেই সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে।

হাসপাতালের বাইরে ভক্তদের হুড়োহুড়ি, বিপদে রামচরণ-কন্যা

ভাইরাল ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমেই ভক্তদের ধাক্কাধাক্কির মাঝে পড়ে যান রামচরণ। নিরাপত্তারক্ষীরা ঘিরে থাকলেও উত্তেজিত ভক্তদের ভিড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দু’ বছরের মেয়েকে বুকে চেপে ধরে সঙ্কটের মাঝেই সামলে বেরিয়ে আসেন অভিনেতা। তাঁর মুখে স্পষ্ট বিরক্তি ও অস্বস্তির ভাব ধরা পড়ে।

ঘটনার পর নেটিজেনদের তীব্র প্রতিক্রিয়া সামনে আসে। কেউ লিখেছেন, “এ কী আচরণ! রামচরণ তো মেয়েকে নিয়ে এসেছিলেন, তাঁর ভক্তরাই এমন পরিস্থিতি তৈরি করল!” আরেকজনের মন্তব্য, 'সিভিক সেন্স বলে কিছু নেই?' অনেকেই এই ঘটনায় অভিনেতার মেয়ের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন।

রামচরণ ও উপাসনা দ্বিতীয়বার বাবা-মা হয়েছেন। তাঁদের ঘরে এসেছে যমজ সন্তান- এক ছেলে ও এক মেয়ে। খবরটি নিজে জানিয়ে অভিনেতা চিরঞ্জীবী এক্স-এ লিখেছেন, 'অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, রামচরণ ও উপাসনা যমজ সন্তানের বাবা-মা হয়েছেন। মা ও দুই শিশুই সুস্থ। এই খুশির মুহূর্ত আমাদের পরিবারের জন্য সত্যিই আশীর্বাদ।'

রামচরণও একটি বিবৃতির মাধ্যমে তাঁর শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীদের সঙ্গে সুখবর ভাগ করে লিখেছিলেন, 'আমাদের জন্য যাঁরা প্রার্থনা করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ।' অথচ সেই ভক্তদেরই একাংশের দায়িত্বজ্ঞানহীন আচরণ তাঁর পরিবারের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে।

২০১২ সালের জুনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ‘আরআরআর’ খ্যাত অভিনেতা রাম চরণ এবং অ্যাপোলো চ্যারিটির ভাইস-চেয়ারম্যান উপাসনা । বিয়ের পর দীর্ঘ ১১ বছর তাঁরা নিঃসন্তান ছিলেন। মাতৃত্ব নিয়ে উপাসনার অবস্থান ছিল স্পষ্ট ও ব্যক্তিগত। কেরিয়ারের মধ্যগগনে দাঁড়িয়ে তিনি তখন মা হওয়ার সিদ্ধান্ত নিতে চাননি। এক সাক্ষাৎকারে উপাসনা বলেছিলেন, “মা হওয়া আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। সমাজের চাপ বা বংশরক্ষার দায় থেকে মাতৃত্ব গ্রহণ করতে চাই না।

বিয়ের প্রায় এক দশকেরও বেশি সময় পর, ২০২৩ সালে জন্ম নেয় তাঁদের প্রথম কন্যাসন্তান ক্লিন কারা (Klin Kaara)। সেই সময় উপাসনা জানিয়েছিলেন, মানসিকভাবে প্রস্তুত হয়েই তিনি মাতৃত্বকে গ্রহণ করেছেন। এবার ২০২৬ সালে যমজ সন্তানের আগমনে সেই সিদ্ধান্তের পরিণতি যেন আরও পরিপূর্ণ হয়ে উঠল। হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালেই যমজ সন্তানের জন্ম দিয়েছেন উপাসনা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩