ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

রুয়েট ও রাবিতে কর্মরত ৫ আগস্ট হামলার আসামীরা ধরা ছোয়ার বাইরে, নীরব প্রশাসন!

  • আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৪:৪৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৬ ০৭:৪৫:৫৩ অপরাহ্ন
রুয়েট ও রাবিতে কর্মরত ৫ আগস্ট হামলার আসামীরা ধরা ছোয়ার বাইরে, নীরব প্রশাসন! রুয়েট ও রাবিতে কর্মরত ৫ আগস্ট হামলার আসামীরা ধরা ছোয়ার বাইরে, নীরব প্রশাসন!
রুয়েট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট জুলাই-আগস্টের (ছাত্র আন্দোলনকালীন) হামলার একটি মামলার প্রধান ও অন্যান্য অভিযুক্তদের এখনও গ্রেফতার বা দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নেওয়ায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে ভুক্তভোগীদের মাঝে।

অভিযোগ রয়েছে, পুলিশ ও প্রশাসন কৌশলগতভাবে অভিযুক্তদের ধরছে না, বরং তদন্তের অজুহাতে দীর্ঘ সময় পার করছেন তারা। 

ভুক্তভোগীদের বক্তব্য, আন্দোলনের সময় নগরীতে সংগৃহীত ভিডিও ও ফটোতে অভিযুক্তদের স্পষ্ট ছবি থাকলেও তদন্ত অব্যাহত রাখার নামে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারা বলেন, আওয়ামী সরকারের সময়ে বিশেষ কিছু পদধারী নেতা চাকরির পাশাপাশি চাকরি বানিজ্য, টেন্ডার বানিজ্য ও রাজনৈতিক সুবিধা নিয়ে বিরোধী অংশের নেতা-কর্মীদের উপর গালাগালি, হুমকি-ধামকি, মারধরসহ নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড করেছেন। তারপরও তারা বহাল তবিয়্যতে আছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, গত কয়েক মাসে পুলিশ দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। বরং মামলার অন্যান্য আসামিরা আজও স্বাভাবিক জীবন-যাপন করছে। এর ফলে আইনের শাসন ও ন্যায়ের প্রতি আস্থাহীনতা তৈরি হচ্ছে।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম বলেন, এজাহারভুক্ত আসামিদের বিষয়ে তদন্ত চলছে এবং অভিযোগের সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম জানান, যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের গ্রেফতার ও অভিযোগপত্র দাখিল করা হবে।

ভুক্তভোগী রুয়েট ও রাবি'র শিক্ষক ও কর্মকর্তা জানান, অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসনের নীরবতা ভবিষ্যতে বড় সংকট ডেকে আনতে পারে এবং আইনশৃঙ্খলা ব্যবস্থার প্রতি জনগণের আস্থা কমিয়ে দিচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার