ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ ‘অপ্রয়োজনীয়’ চুম্বনদৃশ্যে আপত্তি, পাননি প্রাপ্য পারিশ্রমিকও নৌহীদ! ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা গোদাগাড়ীতে নদীভাঙন এলাকা পরিদর্শনে সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কারকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক ইরানের বন্দরে একের পর এক জাহাজে আগুন! লেবাননে মুহুর্মুহু হামলা ইজরায়েলের মান্দায় নৃগোষ্ঠী নারীদের মাঝে ছাগল বিতরণ গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের পশ্চিমবঙ্গে বিজেপির টিকিটে নির্বাচনে জিতলেন গৃহকর্মী কলিতা মাঝি নগরীতে দেশী চোলাই মদ, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৫ নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালন রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ক্ষমতার পালাবদলে পুশ ইনের ঘটনা ঘটলে ব‍্যবস্থা নেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী নামাজে সাহাবিদের মনোযোগ যেমন ছিল হরমুজ খোলার চেষ্টা করতেই মার্কিন বাহিনীর উপর হামলা ইরানের! আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে: এলজিআরডি মন্ত্রী চারঘাটে স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিয়ামতপুরে গাঁজার পুরিয়া বিক্রির সময় মাদক কারবারী গ্রেপ্তার ২ জয়নব বেগমের জানাযা নামাজ অনুষ্ঠিত

বাংলাদেশের নায়ক সিয়ামের বাহুলগ্না সুস্মিতা!

  • আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৪:০৬:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৪:০৬:৫৫ অপরাহ্ন
বাংলাদেশের নায়ক সিয়ামের বাহুলগ্না সুস্মিতা! ছবি: সংগৃহীত
পরিচালক মেহেদী হাসান হৃদয়ের ছবি ‘রাক্ষস’-এর শুটিং প্রায় শেষ। আর দিন তিনেক বড়জোর। এ দিকে, ছবির নায়ক-নায়িকা যে প্রেমে ডুবে! সিয়াম আহমেদ-সুস্মিতা চট্টোপাধ্যায়ের রোম্যান্টিক মুহূর্তের একটি ছবি ভাইরাল। আনন্দবাজার ডট কম যোগাযোগ করতেই পরিচালক হৃদয়ের রসিকতা, “ওঁরা চুটিয়ে ‘প্রেম’ করছেন।”

বলতে বলতে ফোনের ও পারে হৃদয় হেসে জানিয়েছেন, সিয়াম-সুস্মিতার প্রেম পর্দাতেই সীমাবদ্ধ। বাস্তবে ওঁরা ভাল বন্ধু। এই ছবি দিয়ে বাংলাদেশের বিনোদনদুনিয়ায় পা রেখেছেন কলকাতার নায়িকা। “খুব অল্প সময়ে আমাদের সঙ্গে মিশে গিয়েছেন। প্রথম দিন থেকে ক্যামেরার সামনে সাবলীল। সেই জন্যই ওঁদের কাজ নিয়ে চর্চা হচ্ছে। জুটির ছবি ভাইরাল”, বললেন পরিচালক।

সমুদ্রতীরে নায়ক-নায়িকা। নায়কের কাঁধে নায়িকার মাথা। সুস্মিতার মুখ ক্যামেরার দিকে। আবেশে চোখ বুজে ফেলেছেন। পিছনে সূর্য অস্তাচলে। সিয়ামের দৃষ্টি সে দিকে। সুস্মিতাকে নায়িকা হিসাবে পেয়ে তিনি কতটা খুশি? জানতে চাইতেই নায়ক বললেন, “খুব ভাল মেয়ে। খুবই মিশুকে। কাজ করে ভাল লাগছে। গত ১৩ দিন ধরে আমরা সবাই মিলে শ্রীলঙ্কায় শুটিং করছি। দিনগুলো যেন পাখা মেলে উড়ে যাচ্ছে।” নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ গোটাতে শনিবার অনেক রাত পর্যন্ত ছবির শুটিং হয়েছে। রবিবার বেলা পর্যন্ত সবাই তাই বিশ্রামে। সুস্মিতা সম্ভবত সেই কারণেই ফোনে অধরা।

বদলে শুটিং সম্পর্কে সবিস্তার জানিয়েছেন পরিচালক হৃদয়। তাঁর কথায়, “সুস্মিতা এই ছবিতে আধুনিক, শিক্ষিত, উচ্চবিত্ত পরিবারের মেয়ে। তাঁকে মূলত তাই প্রেম, নাটকীয় দৃশ্যেই দেখা যাবে। সুস্মিতা এই ছবিতে কোনও অ্যাকশন দৃশ্যে অভিনয় করেননি।” তবে তাঁর অভিনয়দক্ষতা ছুঁয়ে গিয়েছে পরিচালককে। আভাস দিয়েছেন, তাঁর আগামী কোনও ছবিতে যদি সুস্মিতার উপযোগী কোনও চরিত্র থাকে, তবে আবার তিনি তাঁর কথা ভাববেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নদীভাঙন এলাকা পরিদর্শনে সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান

গোদাগাড়ীতে নদীভাঙন এলাকা পরিদর্শনে সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান