ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

দেশে পৌঁছেছে ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট

  • আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৪:০৩:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৪:০৩:৩৪ অপরাহ্ন
দেশে পৌঁছেছে ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট ফাইল ফটো
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ১ লাখ ৫৭ হাজার ৭৯৮টি ব্যালট এরই মধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে। 

রোববার (১ ফেব্রুয়ারী) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানায়।

তিনি জানান, আজ বেলা ১১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২০ হাজার ৫০১ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৬১ হাজার ৬০৪ জন। এছাড়া ৪ লাখ ১৫ হাজার ৭৬২ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।

বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে সারা দেশের ৫ লাখ ৮০ হাজার ৯৬৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, রোববার বেলা ১১টা পর্যন্ত দেশের অভ্যন্তরে ২৪ হাজার ৯১ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ১৭ হাজার ৫৩ জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন এবং ৯ হাজার ৮৪৩ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।

সালীম আহমাদ খান আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক