ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদক নিয়ন্ত্রণ ও নিরাপদ রাজশাহী গড়তে আরএমপি’র বিশেষ সমন্বয় সভা যুদ্ধবিরতিতে সম্মত লেবানন ও ইজরায়েল! থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগে ৩ পুলিশ সদস্য প্রত্যাহার মসজিদে সালাত শেষে অবস্থানেও রয়েছে বিশেষ ফজিলত নিরাপত্তাহীনতায় অভিনেত্রী কিনজা হাশমি গণহত্যার দায়ে জামায়াত-আ.লীগ একই সূত্রে গাঁথা: প্রতিমন্ত্রী ইশরাক প্রেমিকার ওপর অভিমান করে মোটরসাইকেলে আগুন দিলেন যুবক প্রেমের সম্পর্কের জেরে কিশোরীকে হত্যা, প্রধান অভিযুক্তসহ আটক ৩ ভোক্তা অধিকারের অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা তানোরে গ্রাম আদালত বিষয়ক র‍্যালি, ভিডিও চিত্র প্রদর্শন ও সচেতনতামূলক ক্যাম্পেইন নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, শনাক্তে পুলিশের অভিযান অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের ওয়ারিশদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ রাণীনগরে ছিনতাইকারীর কবল থেকে রক্ষা পেতে অটোরিকশা থেকে লাফ দিলেন যাত্রী ঠাকুরগাঁওয়ে নাগর নদী সীমান্তে পুশব্যাকের আশঙ্কা, সতর্ক অবস্থানে বিজিবি মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের ওয়ারিশগণের মাঝে আনুতোষিকের চেক বিতরণ করলেন রাসিক প্রশাসক তানোরে যুবককে হাতুড়িপেটা করে নালায় নিক্ষেপ! বেড়ে গেল বিদ্যুতের দাম  'পাপের প্রায়শ্চিত্ত করতে আমি...', গ্ল্যামার দুনিয়া থেকে কেন সরে গিয়েছিলেন কঙ্গনা? একটি মহল দেশকে অশান্ত করতে চায়, সতর্ক থাকার আহ্বান: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ

  • আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৩:৩৭:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৩:৩৭:৫০ অপরাহ্ন
রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ
রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে নির্বাচনী প্রচার ও গণসংযোগ করেছেন মহানগর যুবদলের নেতা-কর্মীরা।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে মহানগরীর বিভিন্ন এলাকায় এই প্রচারণা চালানো হয়।

রাজশাহী ​মহানগর যুবদলের  নেতা সবুজ আলী ও পুলকের সঞ্চালনায় এই গণসংযোগ চালানো হয়। নতুন বিল সিমলায় ঈদগা মাঠ হতে শুরু হয়ে  মিছিল বের করা হয়। মিছিলটি মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডের দাশপুকুর  হয়ে বহরুমপুর মোড়, তেরোখাদিয়া স্টেডিয়াম ও বিলসিমলা মোড় উত্তরা ক্লিনিক মোড়  পর্যন্ত প্রদক্ষিণ করে। এসময় নেতা-কর্মীরা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।মহানগর, যুবদলের যুগ্ন আহবায়ক নাজির হাসান নাজির। ৩ নম্বর ওয়ার্ড যুবনেতা সবুজ আলী, সঞ্চালনায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।আরও  অংশনেন তিন নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মাসুদ আলী (পুলক), মহানগর যুবনেতা হাসেম আলী ।  ছাড়াও প্রচারণায় উপস্থিত ছিলেন যুবনেতা সাদ্দাম, খাইরুল (১৪ নম্বর ওয়ার্ড), আলাল, খোকন ও সজলসহ স্থানীয় যুবদলের নেতা-কর্মীরা।

এছাড়া অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফারুক মাহমুদ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ সভাপতি মোহাম্মদ সিদ্দিক হোসেন, উপদেষ্টা শামসুদ্দিন সামু এবং মহানগর বিএনপির সদস্য এ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আক্কাস আলী প্রমোখ। এছাড়াও বিএনপির পাঁচ শতাধিক বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের মধ্যে ধানের শীষের পক্ষে ব্যাপক জোয়ার তৈরি হয়েছে। আগামী নির্বাচনে কেন্দ্র পাহারা দিয়ে ভোট নিশ্চিত করার জন্য তারা নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদক নিয়ন্ত্রণ ও নিরাপদ রাজশাহী গড়তে আরএমপি’র বিশেষ সমন্বয় সভা

মাদক নিয়ন্ত্রণ ও নিরাপদ রাজশাহী গড়তে আরএমপি’র বিশেষ সমন্বয় সভা